▣ নিয়োগ বিজ্ঞপ্তি / সার্কুলার
▣ চাকরির বিস্তারিত
নিপোর্ট কী এবং কেন এখানে চাকরি আকর্ষণীয়?
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (NIPORT) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে গবেষণা এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাই এর মূল লক্ষ্য।
বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (BDHS)-সহ দেশের বড় বড় জাতীয় জরিপ ও গবেষণা প্রকল্প এই প্রতিষ্ঠানের মাধ্যমেই বাস্তবায়িত হয়।
নিপোর্টে চাকরির সবচেয়ে বড় সুবিধা হলো সরকারি চাকরির নিরাপত্তা, নির্ধারিত বেতন স্কেল, গবেষণা খাতে মূল্যবান কর্মঅভিজ্ঞতা এবং ভবিষ্যতে আরও বড় সরকারি পদে উন্নীত হওয়ার সুযোগ।
বিশেষ করে গবেষণা ও ডাটা ম্যানেজমেন্ট খাতে ক্যারিয়ার গড়তে চাওয়া তরুণদের জন্য এটি চমৎকার একটি প্ল্যাটফর্ম।
NIPORT Job Circular 2026: মূল তথ্য এক নজরে:
নিপোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর মূল বিষয়গুলো সংক্ষেপে দেখে নিই:
| প্রতিষ্ঠানের নামঃ | জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)। |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ২৭ আগস্ট ২০২৬ ইং, বাংলাদশে প্রতিদিন। |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ০১ টি |
| প্রকাশ সূত্রঃ | দৈনিক যুগান্তর পত্রিকা ও অফিসিয়াল ওয়েবসাইট |
| চাকরির ধরনঃ | প্রকল্প সরাসরি |
| ক্যাটাগরিঃ | ০৫ টি |
| শূন্যপদঃ | ৮৫ জন |
| আবেদন করার মাধ্যমঃ | ডাকযোগে / সরাসরি |
| আবেদন শুরু করার তারিখঃ | ১০ সেপ্টেম্বর ২০২৬ (সকাল ১১:০০ টা) |
| আবেদন গ্রহনঃ | সরাসরি |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | https://niport.gov.bd/ |
| আবেদন করার মাধ্যমঃ | সরাসরি |
নিপোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পদের নাম, শূন্যপদ সংখ্যা ও বেতন বিবরণী
NIPORT Job Circular 2026 অনুযায়ী নিম্নলিখিত পদগুলোতে নিয়োগ দেওয়া হবে:
১. ডাটা এন্ট্রি অপারেটর
- পদ সংখ্যা: ৫০ টি
- মাসিক সর্বসাকুল্যে: ১৯,৮২৫/- টাকা
- মাঠে অবস্থানকালীন সময়/প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নিয়ম অনুযায়ী ভাতাদি প্রাপ্য হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি।
- গবেষণা সংশ্লিষ্ট ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
- আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী প্যানেল তৈরি করা হবে।
- গবেষণা কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
২. এডিটর/রেজিস্টার
- পদ সংখ্যা: ২০ টি
- মাসিক সর্বসাকুল্যে: ১৯,৮২৫/- টাকা
- মাঠে অবস্থানকালীন সময়/প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নিয়ম অনুযায়ী ভাতাদি প্রাপ্য হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি।
- গবেষণা সংশ্লিষ্ট ডাটা এডিটিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
- আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী প্যানেল তৈরি করা হবে।
- গবেষণা কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩. ডাটা এনালিস্ট
- পদ সংখ্যা: ৫ টি
- প্রতিদিন ৩,০০০/- টাকা হারে সম্মানী ভাতা।
- একটি প্রতিবেদন এর জন্য একজন সর্বোচ্চ ৪০ দিনের বেশি সময় পাবেন না।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- প্রথম শ্রেণি বা সমপর্যায়ের কর্মকর্তা অথবা কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকতায় নিয়োজিত।
- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম মাস্টার্স ডিগ্রি।
- ডাটা এনালাইসিস সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
- আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী প্যানেল তৈরি করা হবে।
- গবেষণা কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৪. রিভিউয়ার
- পদ সংখ্যা: ৫ টি
- প্রতিদিন ৩,০০০/- টাকা হারে সম্মানী ভাতা।
- একটি প্রতিবেদন এর জন্য একজন সর্বোচ্চ ৪০ দিনের বেশি সময় পাবেন না।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- প্রথম শ্রেণি বা সমপর্যায়ের কর্মকর্তা অথবা কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকতায় নিয়োজিত।
- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম মাস্টার্স ডিগ্রি।
- প্রতিবেদন রিভিউ কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
- আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী প্যানেল তৈরি করা হবে।
- গবেষণা কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৫. প্রতিবেদন সম্পাদক
- পদ সংখ্যা: ৫ টি
- প্রতিদিন ৩,০০০/- টাকা হারে সম্মানী ভাতা।
- একটি প্রতিবেদন এর জন্য একজন সর্বোচ্চ ৪০ দিনের বেশি সময় পাবেন না।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- প্রথম শ্রেণি বা সমপর্যায়ের কর্মকর্তা অথবা কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকতায় নিয়োজিত।
- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম মাস্টার্স ডিগ্রি।
- প্রতিবেদন সম্পাদনা কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
- গবেষণা কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী প্যানেল তৈরি করা হবে।
নিপোর্ট নিয়োগ ২০২৬: যোগ্যতা ও শর্তাবলী
১। আবেদনকারী প্রার্থীকে উপ-পরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, নিয়োগ এবং মাস্টার্স ও মিতভাষ্যকারী অভিজ্ঞতার প্রমাণে ব্যবস্থাপত্রসহ সকল তথ্যাদির প্রমাণ, ২৫০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা,
১.০৩ নং বাসা, কলেজ রোড, মিরপুর, ঢাকা-১২০৬ বরাবর নিবন্ধিত ডাকযোগে নিয়োগ বিজ্ঞপ্তির বরাবর আগামী ০৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ কার্যদিবস অফিস চলাকালীন সময়ের মধ্যে দাখিল করতে হবে।
আবেদনপত্রে প্রার্থী (ক) নাম, (খ) পিতার নাম, (গ) মাতার নাম, (ঘ) স্থায়ী ঠিকানা (ঙ) বর্তমান ঠিকানা, (চ) মোবাইল নাম্বার, (ছ) জন্ম তারিখ, (জ) জাতীয়তা (ঝ) শিক্ষাগত যোগ্যতা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শিক্ষাবর্ষ, পাশের তারিখ ও বিভাগ/শ্রেণি এবং (ঞ) অভিজ্ঞতার প্রকৃতি উল্লেখ করে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ দরখাস্ত প্রেরণ করতে হবে। দরখাস্তের খামের উপর সংশ্লিষ্ট পদের নাম উল্লেখ করতে হবে।
২। আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি দিতে হবে।
৩। প্রাপ্ত আবেদন পত্র সমূহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্ধারক (Criteria) এর ভিত্তিতে বাছাই করা হবে। বাছাই এর পর সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
পদ অনুযায়ী সাক্ষাৎকার গ্রহণের তারিখ ও সময় নিয়োগ ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সাক্ষাৎকারের সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং আবেদনপত্রে উল্লেখিত অভিজ্ঞতার মূল সনদ দেখাতে হবে।
৪। আবেদনকারী প্রার্থী পছন্দমত আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় নিয়োগ
প্রধান কার্যালয়, ১০/১ শেখ সাহেব বাজার, তেজগাঁও, ঢাকা-১২০৫-এ সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
৫। ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ দরখাস্ত কোন কারণ দর্শানো ব্যতীত বাতিল করা হবে।
৬। বিশেষ প্রয়োজনে পদসংখ্যার হ্রাস-বৃদ্ধি হতে পারে।
৭। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
Niport Job Circular 2026-

NIPORT Job Circular 2026: আবেদন প্রক্রিয়া
এবারের NIPORT Job Circular 2026-এ অনলাইনে নয়, বরং লিখিত আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি জমা দিতে হবে। নিচের ধাপগুলো অনুসরণ করুন:
ধাপ ১: একটি A4 সাইজের কাগজে স্বহস্তে লিখিত বা টাইপকৃত আবেদনপত্র এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) প্রস্তুত করুন।
ধাপ ২: জীবনবৃত্তান্তে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ নির্ভুলভাবে লিখুন।
ধাপ ৩: আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করুন।
ধাপ ৪: খামের ওপরে স্পষ্ট অক্ষরে আপনার প্রার্থিত পদের নাম অবশ্যই উল্লেখ করুন।
ধাপ ৫: প্রস্তুতকৃত আবেদনপত্র আগামী ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ (মঙ্গলবার) অফিস চলাকালীন সময়ের মধ্যে নিচের ঠিকানায় পৌঁছাতে হবে:
উপ-প্রকল্প পরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, নিপোর্ট এবং নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের কার্যক্রম ব্যবস্থাপনায় সমন্বিত উন্নয়ন প্রকল্প, কষ্ট সেন্টার নিপোর্ট, নিপোর্ট প্রধান কার্যালয়, ১৩/১ শেখ সাহেব বাজার, আজিমপুর, ঢাকা-১২০৫।
⚠️ সতর্কতা: ডাকযোগে পাঠালে শেষ তারিখের মধ্যে আবেদন পৌঁছাতে হবে। দেরি হয়ে গেলে আবেদন গ্রহণ করা হবে না, তাই কমপক্ষে ৩–৪ দিন আগেই পাঠিয়ে দিন।
💡 আবেদনকারীর জন্য পরামর্শ
- আবেদনের আগে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন।
- শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও প্রয়োজনীয় কাগজপত্র মিলিয়ে নিন।
- অনলাইন আবেদন করলে Submit-এর আগে সব তথ্য পুনরায় যাচাই করুন।