▣ নিয়োগ বিজ্ঞপ্তি / সার্কুলার
▣ চাকরির বিস্তারিত
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – এক নজরে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (Ministry of Cultural Affairs – MOCA) হলো দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, প্রচার এবং বিকাশের সাথে সরাসরি জড়িত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
এই মন্ত্রণালয়ে চাকরি করা মানে দেশের সাংস্কৃতিক অগ্রগতির একটি অংশ হওয়া। MOCA job circular 2026 অনুযায়ী, নির্ধারিত তারিখের মধ্যে যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।
| প্রতিষ্ঠানের নামঃ | সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (এমওসিএ) |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ২৩ আগস্ট ২০২৬ ইং |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ০১ টি |
| প্রকাশ সূত্রঃ | দৈনিক সমকাল ও অফিসিয়াল ওয়েবসাইট |
| চাকরির ধরনঃ | সরকারি |
| ক্যাটাগরিঃ | ০৫ টি |
| শূন্যপদঃ | ০৫ জন |
| আবেদন করার মাধ্যমঃ | ডাকযোগে অথবা সরাসরি |
| আবেদন শুরু করার তারিখঃ | ২৫ আগস্ট ২০২৬ সকাল ১০:০০ টা। |
| আবেদনের শেষ তারিখঃ | ১১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ টা। |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | https://moca.gov.bd/ |
| আবেদন করার মাধ্যমঃ | https://moca.teletalk.com.bd/ |
MOCA Job Circular 2026 – পদের নাম ও শূন্য পদের সংখ্যা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুসারে বিভিন্ন গ্রেডে বিভিন্ন পদে নিয়োগ প্রদান করা হবে। নিচে পদভেদে যোগ্যতা ও বেতন কাঠামো তুলে ধরা হলো।
১. সহকারী পরিচালক
- পদ সংখ্যা: ০১টি
- বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০/- (গ্রেড-৯)
- বয়স: ১৮–৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা:
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা
- অনূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর (সম্মান)সহ স্নাতক বা সমমানের ডিগ্রি; অথবা
- অনূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি।
২. প্রশিক্ষক (সঙ্গীত)
- পদ সংখ্যা: ০১টি
- বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০/- (গ্রেড-১০)
- বয়স: ১৮–৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা:
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; অথবা
- ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) দ্বিতীয় শ্রেণি।
৩. প্রশিক্ষক (নৃত্য)
- পদ সংখ্যা: ০১টি
- বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০/- (গ্রেড-১০)
- বয়স: ১৮–৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা:
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; অথবা
- ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) দ্বিতীয় শ্রেণি।
৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদ সংখ্যা: ০১টি
- বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)
- বয়স: ১৮–৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মাইক্রোসফট অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজসহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।
- কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ ও ইংরেজি ২০ শব্দের গতি থাকতে হবে।
- Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
- বাংলা ও ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে ৫টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।
- ৫% এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেননি বলে গণ্য হবে।
৫. অফিস সহায়ক
- পদ সংখ্যা: ০১টি
- বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০/- (গ্রেড-২০)
- বয়স: ১৮–৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা:
- কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
MOCA Job Circular 2026-





MOCA Job Circular 2026 এর আবেদনের বয়সসীমা
MOCA job circular 2026 অনুযায়ী, সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৩২ বছর, বয়স গণনার তারিখ ধরা হয়েছে ১২ আগস্ট ২০২৬। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য। বয়স সংক্রান্ত এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
MOCA job circular 2026 এর আবেদন ফি জমা দেওয়ার নিয়ম
আবেদন ফি প্রার্থীকে অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে SMS করে জমা দিতে হবে।
- ১-৩ নং পদের জন্য: ২০০/- টাকা (আবেদন ফি ১৬৮/- + টেলিটক সার্ভিস চার্জ ৩২/-)
- ৪ নং পদের জন্য: ১০০/- টাকা
- ৫ নং পদের জন্য: ৫০/- টাকা
উল্লেখ্য, এই ফি অফেরতযোগ্য। SMS পাঠানোর সঠিক পদ্ধতি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।
💡 আবেদনকারীর জন্য পরামর্শ
- আবেদনের আগে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন।
- শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও প্রয়োজনীয় কাগজপত্র মিলিয়ে নিন।
- অনলাইন আবেদন করলে Submit-এর আগে সব তথ্য পুনরায় যাচাই করুন।