← Back to Syllabus Topics 📘 BCS Job Solution
📖
FULL SYLLABUS Free

প্রথম স্তর: ২০০ নম্বরের MCQ Type Preliminary Test

📋 BCS Exam System 📂 বিসিএস পরীক্ষা পদ্ধতি
Advertisement

 

📘 বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

শূন্য পদের তুলনায় প্রার্থী সংখ্যা বিপুল হওয়ায় লিখিত পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের জন্য বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪-এর বিধি-৭ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ২০০ নম্বরের MCQ Type প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করে থাকে।

🔹 ৩৪তম বিসিএস পরীক্ষা পর্যন্ত প্রিলিমিনারি টেস্ট ১০০ নম্বরে অনুষ্ঠিত হতো।

🔹 ৩৫তম বিসিএস পরীক্ষা থেকে বিসিএস পরীক্ষা বিধিমালা-২০১৪-এর বিধান অনুযায়ী ২০০ নম্বরের, ২ ঘণ্টাব্যাপী এবং ১০টি বিষয়ের ওপর MCQ Type প্রিলিমিনারি টেস্ট গ্রহণের ব্যবস্থা প্রবর্তন করা হয়।

📚 প্রিলিমিনারি টেস্টের বিষয় ও নম্বর বণ্টন

📖 বিষয়ের নাম 🎯 নম্বর বণ্টন
📝 বাংলা ভাষা ও সাহিত্য ৩০
🔤 ইংরেজি ভাষা ও সাহিত্য ৩০
🇧🇩 বাংলাদেশ বিষয়াবলি ২৫
🌍 আন্তর্জাতিক বিষয়াবলি ২৫
🌏 ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০
🔬 সাধারণ বিজ্ঞান ১৫
💻 কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১৫
গাণিতিক যুক্তি ২০
🧠 মানসিক দক্ষতা ১৫
⚖️ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ১৫
🏆 সর্বমোট ২০০

🎯 এক নজরে: ১০টি বিষয় • ২০০ নম্বর • সময় ২ ঘণ্টা • MCQ Type পরীক্ষা

Advertisement