HomeLecture Zone2025 সালের জানুয়ারি মাসের সাম্প্রতিক তথ্যাবলি
📖 WEBSITE LECTURE CONTENT

জানুয়ারি মাসের বাংলাদেশ বিষয়াবলী (পার্ট-০২)

সাম্প্রতিক তথ্যাবলি 2025 সালের জানুয়ারি মাসের সাম্প্রতিক তথ্যাবলি

2025 সালের জানুয়ারি মাসের সাম্প্রতিক তথ্যাবলিজানুয়ারি মাসের বাংলাদেশ বিষয়াবলী (পার্ট-০২)
✦ FREE LECTURE

জানুয়ারি মাসের বাংলাদেশ বিষয়াবলী (পার্ট-০২)

সাম্প্রতিক তথ্যাবলি 2025 সালের জানুয়ারি মাসের সাম্প্রতিক তথ্যাবলি

 

🕊️ লোকান্তরে

✦ মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ

জন্ম: ২ সেপ্টেম্বর ১৯৩৪
মৃত্যু: ২৬ জানুয়ারি ২০২৫

বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের ৩নং সেক্টরের কমান্ডার। পরে তিনটি নিয়মিত আর্মি ব্রিগেড—‘ফোর্স’ নামে পরিচিত—গঠিত হলে একটিতে নেতৃত্ব দেন সফিউল্লাহ। তাঁর নামানুসারে সেই ফোর্সের নাম ছিল ‘এস’ ফোর্স

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীরউত্তম খেতাবে ভূষিত হন।

দেশ স্বাধীন হওয়ার পর তিনি ৭ এপ্রিল ১৯৭২ থেকে ২৪ আগস্ট ১৯৭৫ পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন।

১৯৯৫ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং ১৯৯৬ সালে নৌকা প্রতীকে নির্বাচন করে নারায়ণগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


🏅 একুশে পদক ২০২৫

একুশে পদক ২০২৫ লাভ করেছেন ১৪ জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠান

১৯৭৬ সালে প্রবর্তিত একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদান করা এই পদক সাধারণত বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়।

✦ একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান

ক্রম মনোনীত ব্যক্তি/দলের নাম ক্ষেত্র
০১ আজিজুর রহমান (মরণোত্তর) শিল্পকলা—চলচ্চিত্র
০২ ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) শিল্পকলা—সংগীত
০৩ ফেরদৌস আরা শিল্পকলা—সংগীত
০৪ নাসির আলী মামুন শিল্পকলা—আলোকচিত্র
০৫ রোকেয়া সুলতানা শিল্পকলা—চিত্রকলা
০৬ মাহফুজ উল্লা (মরণোত্তর) সাংবাদিকতা
০৭ মাহমুদুর রহমান সাংবাদিকতা ও মানবাধিকার
০৮ ড. শহীদুল আলম সংস্কৃতি ও শিক্ষা
০৯ ড. নিয়াজ জামান শিক্ষা
১০ মেহেদী হাসান খান বিজ্ঞান ও প্রযুক্তি
১১ মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর) সমাজসেবা
১২ হেলাল হাফিজ (মরণোত্তর) ভাষা ও সাহিত্য
১৩ শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) ভাষা ও সাহিত্য
১৪ মঈদুল হাসান গবেষণা
১৫ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ক্রীড়া

🏛️ সংস্কার কমিশনের প্রতিবেদন

১৫ জানুয়ারি ২০২৫ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়।

কমিশনগুলো হলো—

♦ সংবিধান সংস্কার কমিশন
♦ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন
♦ দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন
♦ পুলিশ সংস্কার কমিশন

পরবর্তীতে ২০ জানুয়ারি ২০২৫ চারটি কমিশনের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়।


✦ দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন

  • ইংরেজি নাম: Anti-Corruption Commission Reform Commission—ACCRC

  • গঠন: ৩ অক্টোবর ২০২৪

  • মোট সদস্য: ৮ জন

  • প্রধান: ড. ইফতেখারুজ্জামান

  • পদ: TIB-এর নির্বাহী পরিচালক

  • মোট সুপারিশ: ৪৭টি

◈ উল্লেখযোগ্য সুপারিশ

বিষয় বর্তমান প্রস্তাবিত
প্রতিষ্ঠানের ধরন বিধিবদ্ধ প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান
সদস্য ৩ জন ৫ জন
মেয়াদ ৫ বছর* ৪ বছর
কমিশন গঠনে কমিটি সার্চ কমিটি বাছাই ও পর্যবেক্ষণ কমিটি
কৌশলপত্র জাতীয় শুদ্ধাচার কৌশল দুর্নীতিবিরোধী জাতীয় কৌশলপত্র

* ২০০৪ সালে দুদক আইন প্রণয়নের সময়—২৩ ফেব্রুয়ারি ২০০৪ রাষ্ট্রপতির স্বাক্ষর—মেয়াদ ৪ বছর করা হলেও ২০১৩ সালে সংশোধন করে ৫ বছর করা হয়।


✦ সংবিধান সংস্কার কমিশন

  • ইংরেজি নাম: Constitution Reform Commission

  • গঠন: ৬ অক্টোবর ২০২৪

  • মোট সদস্য: ৯ জন

  • কমিশন প্রধান: আলী রীয়াজ

  • পরিচয়: রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক

◈ উল্লেখযোগ্য সুপারিশ

বিষয় বর্তমান প্রস্তাবিত
সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ People’s Republic of Bangladesh জনগণতন্ত্রী বাংলাদেশ People’s Republic of Bangladesh
নাগরিকত্ব বাঙালি বাংলাদেশি
মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র
সংসদ এককক্ষবিশিষ্ট দ্বিকক্ষবিশিষ্ট
সরকারের মেয়াদ ৫ বছর ৪ বছর
জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর ৪ বছর
রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর ৪ বছর
সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর ২১ বছর
নিম্নকক্ষে আসন ৪০০
উচ্চকক্ষে আসন ১০৫

✦ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন

  • ইংরেজি নাম: Electoral Reform Commission—ERC

  • গঠন: ৩ অক্টোবর ২০২৪

  • মোট সদস্য: ৮ জন

  • প্রধান: ড. বদিউল আলম মজুমদার

  • পরিচয়: সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক—সুজন

  • মোট সুপারিশ: প্রায় ১৫০টি

◈ উল্লেখযোগ্য সুপারিশ

বিষয় বর্তমান সংস্কারে সুপারিশ
সংসদ এককক্ষ দ্বিকক্ষ
প্রধানমন্ত্রীর মেয়াদ যতবার ইচ্ছা ততবার দুবারের বেশি নয়*
একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, রাজনৈতিক দলের প্রধান ও সংসদ নেতা অধিষ্ঠিত থাকতে পারবেন পারবেন না
ডেপুটি স্পিকার সরকারি দল বিরোধী দল
নিম্নকক্ষে নারীদের সংরক্ষিত আসন ৫০ ১০০
নির্বাচনে EVM ব্যবহার বৈধ বাতিল
একাধিক আসনে প্রার্থী বৈধ বাতিল
স্থানীয় সরকার নির্বাচন দলীয় নির্দলীয়
প্রবাসীদের পোস্টাল ভোটিং ব্যবস্থা নেই ব্যবস্থা করা
অনলাইন ভোটিং ব্যবস্থা নেই ব্যবস্থা করা
গ্রহণযোগ্য নির্বাচনে ভোটের হার নেই ৪০% ভোট না পড়লে সেই আসনে পুনর্নির্বাচন

* দুবার নির্বাচিত প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হবে।


✦ পুলিশ সংস্কার কমিশন

  • ইংরেজি নাম: Police Reform Commission

  • গঠন: ৩ অক্টোবর ২০২৪

  • মোট সদস্য: ৯ জন

  • প্রধান: সফর রাজ হোসেন

  • পরিচয়: সাবেক সচিব


✦ বিচার বিভাগ সংস্কার কমিশন

  • ইংরেজি নাম: Judiciary Reform Commission

  • গঠন: ৩ অক্টোবর ২০২৪

  • মোট সদস্য: ৮ জন

  • প্রধান: বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান

  • পরিচয়: সাবেক বিচারক, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

  • মোট সুপারিশ: ২৮ দফা


✦ জনপ্রশাসন সংস্কার কমিশন

  • ইংরেজি নাম: Public Administration Reform Commission

  • গঠন: ৩ অক্টোবর ২০২৪

  • মোট সদস্য: ১১ জন

  • প্রধান: আবদুল মঈদ চৌধুরী

  • পরিচয়: সাবেক উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকার

  • মোট সুপারিশ: ১০০-এর অধিক


📰 দেশের খবর

✦ নতুন টেলিভিশন চ্যানেল: BTV News

৩১ ডিসেম্বর ২০২৪ বাংলাদেশ টেলিভিশনের—BTV—সংবাদভিত্তিক নতুন চ্যানেল BTV News-এর কার্যক্রম উদ্বোধন করা হয়।

এর আগে ৩০ ডিসেম্বর ২০২৪ বিটিভিকে ২৪ ঘণ্টা সংবাদ সম্প্রচারের অনুমোদন দেওয়া হয়।

◈ বাংলাদেশ টেলিভিশনের ইতিহাস

  • BTV-এর কার্যক্রম শুরু: ২৫ ডিসেম্বর ১৯৬৪

  • ১৯৬৭ সালে তৎকালীন Pakistan Television Corporation-এর অধীনে পরিচালিত হয়

  • ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে—P.O. No. 115—বাংলাদেশ টেলিভিশন নামে রাষ্ট্রীয় টেলিভিশনে পরিণত হয়

  • রঙিন সম্প্রচার শুরু: ১ ডিসেম্বর ১৯৮০

  • বাংলা ও ইংরেজি ভাষায় সংবাদ, নাটক, সংগীত, প্রামাণ্যচিত্র, শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যবিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করে

◈ সরকারি টেলিভিশন চ্যানেল

চ্যানেল কার্যক্রম শুরু
বাংলাদেশ টেলিভিশন—BTV ২৫ ডিসেম্বর ১৯৬৪
BTV চট্টগ্রাম ১৯ ডিসেম্বর ১৯৯৬
BTV World ১১ এপ্রিল ২০০৪
সংসদ বাংলাদেশ ২৫ জানুয়ারি ২০১১
BTV News ৩১ ডিসেম্বর ২০২৪

✦ দেশের প্রথম কৃত্রিম বন

চট্টগ্রামের মীরসরাইয়ে পরিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধারের লক্ষ্যে দেশের প্রথম কৃত্রিম বন ‘মিয়াওয়াকি ফরেস্ট’ গড়ে তোলা হয়।

জাপানের বিখ্যাত উদ্ভিদ গবেষক আকিরা মিয়াওয়াকি কৃত্রিম বন সৃষ্টির পদ্ধতির প্রবক্তা।

◈ মিয়াওয়াকি ফরেস্টের বৈশিষ্ট্য

  • আয়তন: ৪,৪০০ বর্গফুট

  • সাধারণ গাছের তুলনায় প্রায় ১০ গুণ দ্রুত বৃদ্ধি

  • ২০–৩০ বছরের মধ্যে ছোট জায়গায় গভীর বন তৈরি সম্ভব

  • সাধারণ বনের তুলনায় প্রায় ৩০ গুণ বেশি কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে পারে

  • নেদারল্যান্ডস ও ভারতেও এই পদ্ধতিতে বন গড়ে তোলা হয়েছে


✦ জুলাই স্মৃতি উদ্যান

৩ জানুয়ারি ২০২৫ চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় ‘জুলাই স্মৃতি উদ্যান’ উদ্বোধন করা হয়।

◈ ইতিহাস

  • ১৯৫৪ সালে প্রতিষ্ঠা: পাঁচলাইশ পার্ক

  • ১৯৮৮ সালে ব্যবস্থাপনা: চট্টগ্রাম সিটি কর্পোরেশন

  • ২০০২ সালে নামকরণ: জাতিসংঘ পার্ক

  • ২০২২ সালে উন্নয়ন প্রকল্প গ্রহণ

  • নাম পরিবর্তন: ১ জানুয়ারি ২০২৫

  • নির্মাণ ব্যয়: প্রায় ১২ কোটি ৬২ লাখ টাকা

◈ উদ্যানে রয়েছে

♦ অ্যাম্ফিথিয়েটার
♦ ফোয়ারা
♦ বসার স্থান
♦ ওয়াকওয়ে
♦ শিশুদের খেলাধুলার ব্যবস্থা


✦ শহিদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক

৩ জানুয়ারি ২০২৫ চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচল শুরু হয়।

এটি চট্টগ্রাম নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

◈ গুরুত্বপূর্ণ তথ্য

  • নির্মাণ উদ্বোধন: ১৪ নভেম্বর ২০২৩

  • পূর্বের নাম: মেয়র মহিউদ্দিন চৌধুরী–সিডিএ এক্সপ্রেসওয়ে

  • নতুন নাম: শহিদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক

  • নাম পরিবর্তন: ১ জানুয়ারি ২০২৫

  • শহিদ ওয়াসিম আকরাম: চট্টগ্রাম কলেজের ছাত্র

  • শহিদ হওয়ার তারিখ: ১৬ জুলাই ২০২৪

  • বাড়ি: পেকুয়া উপজেলা, কক্সবাজার


✦ পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র

১৯ জানুয়ারি ২০২৫ পটুয়াখালীর কলাপাড়ায় ১,৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে।

প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা ৬৬০ মেগাওয়াট

◈ প্রকল্পের তথ্য

  • প্রকল্পের নাম: পটুয়াখালী ১,৩২০ মেগাওয়াট কয়লাচালিত তাপবিদ্যুৎ কেন্দ্র

  • অবস্থান: লোন্ডা, ধানখালী, কলাপাড়া, পটুয়াখালী

  • মোট ক্ষমতা: ১,৩২০ মেগাওয়াট—২ × ৬৬০

  • প্রকল্পের ব্যয়: ২.৫৪ বিলিয়ন মার্কিন ডলার

  • আয়তন: ৯২১.৭৪ একর

  • প্ল্যান্টের ধরন: Ultra Super Critical

  • পানির উৎস: রাবনাবাদ চ্যানেল

  • জ্বালানি: আমদানি করা কয়লা

  • কয়লার উৎস: ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া

  • দৈনিক কয়লার প্রয়োজন: ১২,২৭৩ টন

  • বার্ষিক কয়লার প্রয়োজন: ৪ মিলিয়ন টন

  • বিদ্যুৎ ক্রয়কারী: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড—BPDB

◈ নির্মাণ ও অংশীদারত্ব

  • যৌথ উদ্যোগের নাম: RPCL–Norinco International Power Limited—RNPL

  • অংশীদারত্ব: বাংলাদেশ ও চীন—৫০:৫০

  • কোম্পানি গঠন: ২১ ডিসেম্বর ২০১৭

  • নির্মাণকাজ শুরু: ৩১ আগস্ট ২০১৯

  • প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে সরবরাহ: ১১০ মেগাওয়াট

  • দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদন শুরুর লক্ষ্য: মার্চ ২০২৫


✦ ১৩ সদস্যের জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স

১ জানুয়ারি ২০২৫ বাংলাদেশে সেমিকন্ডাক্টর শিল্পের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে ১৩ সদস্যের জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স গঠন করা হয়।

  • আহ্বায়ক: আশিক চৌধুরী

  • পদ: BIDA-এর নির্বাহী চেয়ারম্যান

  • লক্ষ্য: চিপ ডিজাইন, টেস্টিং ও অ্যাসেম্বলিং সক্ষমতা বৃদ্ধি

  • সম্ভাব্য ক্ষেত্র: উচ্চ বেতনভিত্তিক কর্মসংস্থান ও রপ্তানিমুখী শিল্প


✦ দেশে AI নিয়ে উচ্চশিক্ষা

৬ জানুয়ারি ২০২৫ বাংলাদেশে প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করে গ্রিন ইউনিভার্সিটি

◈ প্রোগ্রামের বিষয়

  • মেয়াদ: ৪ বছর

  • মেশিন লার্নিং

  • বিগ ডেটা অ্যানালিটিক্স

  • নিউরাল নেটওয়ার্ক

  • ক্লাউড কম্পিউটিং

  • কম্পিউটার প্রোগ্রামিং

  • AI Ethics

◈ Artificial Intelligence

Artificial Intelligence বা AI হলো কম্পিউটার বিজ্ঞানের এমন একটি শাখা, যা মানুষের বুদ্ধিমত্তা, শেখার ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের মতো বৈশিষ্ট্য কম্পিউটার বা মেশিনের মাধ্যমে অনুকরণ করার চেষ্টা করে।


✦ বর্ষপণ্য ২০২৫: আসবাবপত্র

১ জানুয়ারি ২০২৫ ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ২০২৫ সালের বর্ষপণ্য হিসেবে আসবাবপত্র ঘোষণা করা হয়।

◈ আগের বছরগুলোর বর্ষপণ্য

সাল বর্ষপণ্য
২০২৫ আসবাবপত্র
২০২৪ হস্তশিল্পজাত পণ্য
২০২৩ পাটজাত পণ্য
২০২২ আইসিটি
২০২১
২০২০ লাইট ইঞ্জিনিয়ারিং
২০১৯ কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য
২০১৮ ওষুধ
২০১৭ চামড়া ও চামড়াজাত পণ্য

✦ ‘Applied Democracy Lab’ প্রতিষ্ঠা

৭ জানুয়ারি ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো Applied Democracy Lab প্রতিষ্ঠা করা হয়।

◈ উদ্দেশ্য

♦ গণতন্ত্র চর্চা
♦ গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি
♦ মানবাধিকার বিষয়ে গবেষণা
♦ সুশাসন ও গণতন্ত্র নিয়ে মৌলিক গবেষণা

সহযোগী প্রতিষ্ঠান—

  • USAID

  • International Foundation for Electoral Systems—IFES


✦ IOWG-এর সদস্য বাংলাদেশ ব্যাংক

৭ জানুয়ারি ২০২৫ বাংলাদেশ ব্যাংক International Operational Risk Working Group—IOWG-এর সদস্যপদ লাভ করে।

IOWG পরিচালনাগত ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রা-তদারকি কর্তৃপক্ষগুলোর একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম।

  • প্রতিষ্ঠা: ২০০৬

  • সচিবালয়: মাদ্রিদ, স্পেন

  • বাংলাদেশ ব্যাংকের অবস্থান: IOWG-এর ১২৭তম সদস্য


✦ ISCA-তে চ্যাম্পিয়ন বাংলাদেশ

৭ নভেম্বর–১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত International Supply Chain Education Alliance—ISCA-এর মূল পর্বে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল চ্যাম্পিয়ন হয়।

বিশ্বের প্রায় ১৫টি দেশের ৩০টি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়—

◈ ‘টিম ডিইউওবি ০১০১’


✦ প্রেসিডেন্সিয়াল পদকে ভূষিত এহসান

১৪ জানুয়ারি ২০২৫ প্রেসিডেন্সিয়াল পদকে সম্মানিত ৪০০ বিজ্ঞানী ও প্রকৌশলীর নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশের বিজ্ঞানী ও গবেষক এহসান হক দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই পদক লাভ করেন।

এর আগে বাংলাদেশি কম্পিউটার বিজ্ঞানী সাঈফ সালাহউদ্দিন এই পদক লাভ করেন।


✦ বাংলা নববর্ষের স্বীকৃতি

২২ জানুয়ারি ২০২৫ নিউইয়র্ক অঙ্গরাজ্যে ১৪ এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে ৩২ স্টেট সিনেটর লুইস সেপুলভেদা প্রস্তাবটি উত্থাপন করেন।

২৩৪ নম্বর প্রস্তাবের মাধ্যমে গভর্নর ক্যাথি হোকুল বিষয়টি নিশ্চিত করেন।


🚆 বাংলাদেশের রেলসেতু

✦ যমুনা রেলসেতু

৫ জানুয়ারি ২০২৫ যমুনা রেলসেতুতে পূর্ণগতিতে পরীক্ষামূলক ট্রেন চালু হয়।

এটি বাংলাদেশের দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেলসেতু

◈ যমুনা রেলসেতুর তথ্য

♦ নাম: যমুনা রেলসেতু
♦ সংযুক্ত করবে: সিরাজগঞ্জ ও টাঙ্গাইল
♦ নদী: যমুনা
♦ একনেকে অনুমোদন: ৬ ডিসেম্বর ২০১৬
♦ ভিত্তিপ্রস্তর স্থাপন: ২৯ নভেম্বর ২০২০
♦ পাইলিং শুরু: মার্চ ২০২১
♦ দৈর্ঘ্য: ৪.৮০ কিলোমিটার
♦ ধরন: ডুয়েল গেজ, ডাবল লাইন
♦ অর্থায়ন: বাংলাদেশ ও জাপান
♦ পিলার: ৫০টি
♦ স্প্যান: ৪৯টি
♦ উপাদান: স্টিল
♦ ট্রেনের গতিবেগ: ঘণ্টায় ১০০–১২০ কিলোমিটার
♦ পরীক্ষামূলক ট্রেন চালু: ২৬ নভেম্বর ২০২৪
♦ পূর্ণগতিতে পরীক্ষামূলক ট্রেন: ৫ জানুয়ারি ২০২৫
♦ পূর্ণগতির পরীক্ষামূলক ট্রেনের গতি: ঘণ্টায় ১২০ কিলোমিটার

◈ নির্মাতা প্রতিষ্ঠান

  • পূর্বাংশ: Obayashi Corporation, TOA Corporation ও JFE

  • পশ্চিমাংশ: IHI ও SMCC

  • চুক্তি স্বাক্ষর: ৫ এপ্রিল ২০২০


✦ পদ্মা সেতু রেল সংযোগ

১০ অক্টোবর ২০২৩ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রেল চলাচল শুরু হয়।

এর আগে ৪ এপ্রিল ২০২৩ পদ্মা বহুমুখী সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল করে।

◈ প্রকল্পের তথ্য

  • প্রকল্পের নাম: Padma Bridge Rail Link Project—PBRLP

  • ফাস্ট ট্র্যাক প্রকল্পের তালিকাভুক্ত: ২৭ এপ্রিল ২০১৬

  • একনেকে অনুমোদন: ৩ মে ২০১৬

  • ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি: ৮ আগস্ট ২০১৬

  • ঠিকাদার প্রতিষ্ঠান: China Railway Engineering Corporation—CREC

  • তদারকি পরামর্শের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে চুক্তি: ১ জানুয়ারি ২০১৭

  • চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি: ২৭ এপ্রিল ২০১৮

  • সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব—RDPP অনুমোদন: ২২ মে ২০১৮


✦ হার্ডিঞ্জ ব্রিজ

পাবনা জেলার পাকশী রেলস্টেশনের দক্ষিণে পদ্মা নদীর ওপর হার্ডিঞ্জ ব্রিজ অবস্থিত।

তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নামানুসারে সেতুটির নামকরণ করা হয়।

◈ হার্ডিঞ্জ ব্রিজের তথ্য

♦ সংযুক্ত করে: পাকশী, ঈশ্বরদী থেকে ভেড়ামারা, কুষ্টিয়া
♦ নির্মাণকাল: ১৯০৯–১৯১৫
♦ ট্রেন চলাচল শুরু: ৪ মার্চ ১৯১৫
♦ দৈর্ঘ্য: ১.৮ কিলোমিটার
♦ ধরন: ব্রডগেজ রেললাইন
♦ নির্মাণকারী: ব্রিথওয়ায়েট ও কার্ক
♦ নকশাকার: আলেকজান্ডার মেয়াডোস রেন্ডেল


✦ রূপসা রেলসেতু

রূপসা রেলসেতু প্রকল্পটি দুই ভাগে বিভক্ত, যার একটি অংশ রূপসা রেলসেতু।

  • নির্মাণ ব্যয়: ১,০৭৬ কোটি ৪৫ লাখ টাকা

  • উচ্চতা: ১৬ মিটার বা ৫২ ফুট

  • পরামর্শক প্রতিষ্ঠান: CEG Nippon Koei JV, ভারত

  • স্প্যান: ১৪২টি

  • পাইল: ৮৩৬টি

  • পিয়ার ক্যাপ: ১৩২টি

  • মোট দৈর্ঘ্য: ৫.১৩ কিলোমিটার—সংযোগ সড়কসহ

  • ধরন: ব্রডগেজ রেলপথ

  • নদী: রূপসা

  • স্থান: লবণচরা–বটিয়াঘাটা, খুলনা

  • একনেকে অনুমোদন: ২১ ডিসেম্বর ২০১০

  • ভিত্তিপ্রস্তর স্থাপন: ২০১৬

  • পরীক্ষামূলক ট্রেন: ৩০ অক্টোবর ২০২৩

  • রেলপথ উদ্বোধন: ১ নভেম্বর ২০২৩

  • যাত্রীবাহী ট্রেন চলাচল: ১ জুন ২০২৪


✦ মধুমতি রেলসেতু

ঢাকা–ভাঙ্গা–যশোর ভায়া লোহাগড়া–নড়াইল রেললাইনের অংশ হিসেবে লোহাগড়ায় মধুমতি নদীর ওপর মধুমতি রেলসেতু নির্মিত হয়।

◈ মধুমতি রেলসেতুর তথ্য

♦ নাম: পদ্মা সেতু
♦ রেলসংযোগ প্রকল্প সংযুক্ত করবে: নড়াইল–লোহাগড়া
♦ নদী: মধুমতী
♦ ভিত্তিপ্রস্তর স্থাপন: এপ্রিল ২০১৯
♦ পরীক্ষামূলক ট্রেন চালু: ২৪ নভেম্বর ২০২৪
♦ যাত্রীবাহী ট্রেন চলাচল: ২৪ ডিসেম্বর ২০২৪
♦ দৈর্ঘ্য: ১.২১ কিলোমিটার বা ১,২২১ মিটার
♦ নির্মাণকারী: China Railway Engineering Company
♦ তত্ত্বাবধানে: বাংলাদেশ সেনাবাহিনী


💡 জানেন কি?

♦ বর্তমানে দেশের মোট ৪৯টি জেলা রেল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত।

২৪ ডিসেম্বর ২০২৪ দেশের ৪৯তম জেলা হিসেবে রেল নেটওয়ার্কে যুক্ত হয় নড়াইল।

♦ বর্তমানে দেশের ১৫টি জেলায় রেল নেটওয়ার্ক নেই।

জেলাগুলো হলো—

সাতক্ষীরা, মাগুরা, বরিশাল, রাঙ্গামাটি, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ভোলা, মেহেরপুর, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, শেরপুর, বান্দরবান ও খাগড়াছড়ি।

♦ দেশের একমাত্র বরিশাল বিভাগের কোনো জেলাতেই রেলপথ নেই।

♦ দেশের দীর্ঘতম রেলসেতু: যমুনা রেলসেতু


🦠 HMPV ভাইরাস

Human metapneumovirus—HMPV শ্বাসতন্ত্রে আক্রমণকারী একটি RNA ভাইরাস।

এটি কোভিড-১৯-এর মতো শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটালেও HMPV ও কোভিড-১৯ একই পরিবারের ভাইরাস নয়।

কোভিডের টিকা নেওয়া থাকলে বা আগে কোভিডে আক্রান্ত হলেও HMPV সংক্রমণ থেকে সম্পূর্ণ সুরক্ষা পাওয়া যায় না।

◈ প্রথম শনাক্ত

  • প্রথম আবিষ্কার: ২০০১ সালে

  • দেশ: নেদারল্যান্ডস

  • ২০০১ সালের আগেও ভাইরাসটি পৃথিবীতে ছিল বলে ধারণা করা হয়

◈ বাংলাদেশে HMPV

বাংলাদেশে ২০০১ সালে প্রথম HMPV শনাক্ত হয়।

আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ডব্লিউ. এ. ব্রুক্সের নেতৃত্বে, যুক্তরাষ্ট্রের National Institutes of Health-এর অর্থায়নে এবং icddr,b-এর সহযোগিতায় ঢাকার কমলাপুরে গবেষণা পরিচালিত হয়।

১৩ বছরের কম বয়সী শ্বাসতন্ত্রীয় রোগীদের মধ্যে ৩৩.৩৩ শতাংশ ক্ষেত্রে HMPV শনাক্ত হয়।

২০১৪–২০১৬ সালের গবেষণাতেও ঢাকায় HMPV শনাক্ত হয়।

◈ ২০২৫ সালের ঘটনা

  • বাংলাদেশে এ বছর প্রথম শনাক্ত: ৯ জানুয়ারি ২০২৫

  • আক্রান্ত ব্যক্তি: একজন নারী

  • মৃত্যু: ১৫ জানুয়ারি ২০২৫


🖋️ জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি ও তারুণ্যের কবি হিসেবে পরিচিত।

তাঁকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হলেও দীর্ঘদিন কোনো আনুষ্ঠানিক রাষ্ট্রীয় গেজেট ছিল না।

অবশেষে স্বাধীনতার ৫৩ বছর পর তাঁকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

✦ রাষ্ট্রীয় স্বীকৃতির ধারাবাহিকতা

  • ২২ জুন ২০২২: কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে গেজেট প্রকাশের নির্দেশনা চেয়ে রিট

  • ৫ ডিসেম্বর ২০২৪: উপদেষ্টা পরিষদের সভায় গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন

  • ১৫ ডিসেম্বর ২০২৪: জাতীয় কবি হিসেবে প্রজ্ঞাপন জারি

  • ২৪ ডিসেম্বর ২০২৪: গেজেট প্রকাশ

  • কার্যকর: ৪ মে ১৯৭২ থেকে


✦ কিছু দেশের জাতীয় কবি

দেশ জাতীয় কবি
ফিলিস্তিন মাহমুদ দারবিশ
পাকিস্তান আল্লামা মুহাম্মদ ইকবাল
রাশিয়া আলেকজান্ডার পুশকিন
ফ্রান্স চার্লস বোদলেয়ার
যুক্তরাজ্য উইলিয়াম শেক্সপিয়ার
চিলি পাবলো নেরুদা
নেপাল মাধব প্রসাদ ঘিমিরে
ব্রাজিল আন্তোনিও গনসালভেস দিয়াস

◈ বিশেষ তথ্য

ফেরদৌসি বিশ্বের একমাত্র কবি, যিনি একই সঙ্গে তিনটি দেশের জাতীয় কবির সম্মানে ভূষিত—

ইরান, আফগানিস্তান ও তাজিকিস্তান।


📅 ৩১ ডিসেম্বর ২০২৪

♦ বাংলাদেশ টেলিভিশনের সংবাদভিত্তিক চ্যানেল BTV News সম্প্রচার শুরু করে।

♦ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালন করে।