HomeLecture Zone2026 সালের জানুয়ারি মাসের তথ্যাবলি
📖 WEBSITE LECTURE CONTENT

বাংলাদেশ বিষয়াবলি-আলোচিত বাংলাদেশ

সাম্প্রতিক তথ্যাবলি 2026 সালের জানুয়ারি মাসের তথ্যাবলি

2026 সালের জানুয়ারি মাসের তথ্যাবলিবাংলাদেশ বিষয়াবলি-আলোচিত বাংলাদেশ
✦ FREE LECTURE

বাংলাদেশ বিষয়াবলি-আলোচিত বাংলাদেশ

সাম্প্রতিক তথ্যাবলি 2026 সালের জানুয়ারি মাসের তথ্যাবলি

🕯️ অনন্তলোকে

✍️ ছড়াসম্রাট সুকুমার বড়ুয়া

━━━━━━━━━━━━━━━━━━━━━━

বাংলা ছড়াসাহিত্যের বিশিষ্ট ব্যক্তিত্ব, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া ২০২৬ সালের ২ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

👤 এক নজরে সুকুমার বড়ুয়া

জন্ম: ৫ জানুয়ারি ১৯৩৮
মৃত্যু: ২ জানুয়ারি ২০২৬
জন্মস্থান: মধ্যম বিনাজুরি, রাউজান, চট্টগ্রাম
পরিচিতি: প্রখ্যাত ছড়াকার ও শিশুসাহিত্যিক
বিশেষ উপাধি: ‘ছড়াসম্রাট’
◈ এছাড়া তিনি ‘ছড়ারাজ’‘ছড়াশিল্পী’ নামেও পরিচিত ছিলেন।

✦ তাঁর ছড়ায় হাস্যরস, ব্যঙ্গ, নৈতিক শিক্ষা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক-সামাজিক বিষয়ও স্থান পেয়েছে।

📰 সাহিত্যজীবনের শুরু

➤ দৈনিক সংবাদ-এর ‘খেলাঘর’ পাতায় সুকুমার বড়ুয়ার প্রথম ছড়া প্রকাশিত হয়।

➤ ষাটের দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন শুরু করেন।

১৯৬৩ সাল থেকে নিয়মিত সাহিত্যচর্চায় যুক্ত হন।

➤ প্রায় ছয় দশকের সাহিত্যজীবনে বাংলা ছড়াসাহিত্যকে সমৃদ্ধ করেন।

📚 উল্লেখযোগ্য গ্রন্থ

📖 পাগলা ঘোড়া — তাঁর প্রথম বই
📖 ভিজে বেড়াল — প্রকাশিত ১৯৭৬ সালে

এছাড়া তাঁর উল্লেখযোগ্য ছড়াগ্রন্থের মধ্যে রয়েছে—

✦ চন্দনা রঞ্জনার ছড়া
✦ এলোপাতাড়ি
✦ নানা রঙের দিন
✦ চিচিং ফাঁক
✦ কিছু না কিছু
✦ প্রিয় ছড়া শতক
✦ নদীর খেলা
✦ ছোটদের হাট
✦ যুক্তবর্ণ
✦ চন্দনার পাঠশালা

🏆 পুরস্কার ও সম্মাননা

🥇 বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার — ১৯৭৭
🥇 বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার — ১৯৯৭
🥇 একুশে পদক — ২০১৭
🥇 মযহারুল ইসলাম কবিতা পুরস্কার — ২০২১

📌 বিশেষ তথ্য: বাংলাদেশ সরকার তাঁকে ২০১৭ সালে একুশে পদক প্রদান করে।

🎯 পরীক্ষায় মনে রাখুন

🔹 সুকুমার বড়ুয়া → ছড়াকার
🔹 উপাধি → ছড়াসম্রাট
🔹 জন্ম → ৫ জানুয়ারি ১৯৩৮
🔹 মৃত্যু → ২ জানুয়ারি ২০২৬
🔹 জন্মস্থান → মধ্যম বিনাজুরি, রাউজান, চট্টগ্রাম
🔹 প্রথম বই → পাগলা ঘোড়া
🔹 একুশে পদক → ২০১৭

━━━━━━━━━━━━━━━━━━━━━━

🕯️ শ্রদ্ধা ও ভালোবাসায়

বেগম খালেদা জিয়ার বিদায়

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম প্রভাবশালী নেত্রী, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ২০২৫ দেশবাসীকে শোকসাগরে ভাসিয়ে চিরবিদায় নেন।

👤 ব্যক্তিগত পরিচিতি

বিষয় তথ্য
জন্ম ১৫ আগস্ট ১৯৪৬
প্রকৃত নাম খালেদা খানম
ডাকনাম পুতুল
জন্মস্থান জলপাইগুড়ি, অবিভক্ত দিনাজপুর জেলা
স্থায়ী নিবাস মুদিপাড়া, দিনাজপুর শহর
আদি নিবাস মজুমদার বাড়ি, শ্রীপুর, ফুলগাজী, ফেনী
পিতা ইস্কান্দার মজুমদার
মাতা তৈয়বা মজুমদার
স্বামী লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান
বিবাহ ৫ আগস্ট ১৯৬০
সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকো
ফার্স্ট লেডি ২১ এপ্রিল ১৯৭৭ – ৩০ মে ১৯৮১
পরিচিত উপাধি আপসহীন নেত্রী, দেশনেত্রী, Fighter for Democracy, Mother of Democracy

🏛️ রাজনৈতিক জীবনের সূচনা

জিয়াউর রহমানের শাহাদাতের পর বেগম খালেদা জিয়া সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন।

তারিখ/সময় রাজনৈতিক দায়িত্ব
২ জানুয়ারি ১৯৮২ বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ
মার্চ ১৯৮৩ বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান
১২ জানুয়ারি ১৯৮৪ দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন
১০ মে ১৯৮৪ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন নির্বাচিত

🇧🇩 প্রধানমন্ত্রী হিসেবে

মেয়াদ সময়কাল
প্রথম মেয়াদ ২০ মার্চ ১৯৯১ – ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬
দ্বিতীয় মেয়াদ ১৬ ফেব্রুয়ারি ১৯৯৬ – ৩০ মার্চ ১৯৯৬
তৃতীয় মেয়াদ ১০ অক্টোবর ২০০১ – ২৯ অক্টোবর ২০০৬

🏛️ সংসদীয় দায়িত্ব

সংসদ নেতা

  • পঞ্চম সংসদ: ৫ মার্চ ১৯৯১ – ২৪ নভেম্বর ১৯৯৫
  • ষষ্ঠ সংসদ: ১৯ – ৩০ মার্চ ১৯৯৬
  • অষ্টম সংসদ: ২৮ অক্টোবর ২০০১ – ২৭ অক্টোবর ২০০৬

বিরোধীদলীয় নেতা

  • সপ্তম সংসদ: ২৩ জুন ১৯৯৬ – ১৫ জুলাই ২০০১
  • নবম সংসদ: ২৯ ডিসেম্বর ২০০৮ – ৯ জানুয়ারি ২০১৪

⭐ বিশেষ তথ্য

  • বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।
  • মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।
  • জাতীয় সংসদের দ্বিতীয় নারী বিরোধীদলীয় নেতা।
  • সার্কের প্রথম নারী চেয়ারপারসন।
  • সার্ক চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন:
    • ১০ এপ্রিল ১৯৯৩ – ১ মে ১৯৯৫
    • ১২ নভেম্বর ২০০৫ – ২৯ অক্টোবর ২০০৬
  • Forbes সাময়িকীর বিশ্বের ১০০ ক্ষমতাবান নারীর তালিকায় তাঁর অবস্থান:
    • ২০০৪ সালে ১৪তম
    • ২০০৫ সালে ২৯তম
    • ২০০৬ সালে ৩৩তম
  • বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একমাত্র অপরাজেয় নেতা হিসেবে তিনি পাঁচটি সংসদ নির্বাচনে ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতেই জয়লাভ করেন।

সূত্র: Reuters, BSS


🗳️ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

নির্বাচন: ১২ ফেব্রুয়ারি ২০২৬

📊 নির্বাচনের প্রাথমিক উপাত্ত

বিষয় তথ্য
মোট প্রার্থী ১,৯৮১ জন
আসন ২৯৮টি
নিবন্ধিত রাজনৈতিক দল ৬০টি
অংশগ্রহণকারী নিবন্ধিত দল ৫১টি
মোট ভোটার ১,২৭,৭১,১৮,৯৫৫
পুরুষ ভোটার ৬,৪৮,২৫,১৫১
নারী ভোটার ৬,২৮,৮৫,৫২৪
তৃতীয় লিঙ্গের ভোটার ১,২২০ জন
সর্বাধিক প্রার্থী ঢাকা-১২, ১৫ জন
সর্বনিম্ন প্রার্থী পিরোজপুর-১, ২ জন
ভোটারপ্রতি সর্বোচ্চ নির্বাচনী ব্যয় ১০ টাকা

দলভিত্তিক প্রার্থী

দল প্রার্থী
বিএনপি ২৮৮
জামায়াতে ইসলামী ২২৪
ইসলামী আন্দোলন ২৫৩
জাতীয় নাগরিক পার্টি—এনসিপি ৩২
জাতীয় পার্টি ১৯২
গণ অধিকার পরিষদ ৯০
কমিউনিস্ট পার্টি ৬৫
অন্যান্য দল ৫৮৮
স্বতন্ত্র ২৪৯

👥 ভোটার সংখ্যার গুরুত্বপূর্ণ তথ্য

  • সর্বাধিক ভোটারসংবলিত আসন: গাজীপুর-২ — ৮,০৪,৩৩৩ জন
  • সর্বনিম্ন ভোটারসংবলিত আসন: ঝালকাঠি-১ — ২,২৮,৪৩১ জন
  • সর্বাধিক ভোটারসংবলিত জেলা: ঢাকা — ৮৪,৭৪,৯৮৫ জন
  • সর্বনিম্ন ভোটারসংবলিত জেলা: বান্দরবান — ৩,১৫,৪২২ জন
  • সর্বাধিক নারী ভোটার: গাজীপুর-২ — ৪,০৩,৯১৮ জন
  • সর্বনিম্ন নারী ভোটার: ঝালকাঠি-১ — ১,১২,০০২ জন
  • সর্বাধিক পুরুষ ভোটার: গাজীপুর-২ — ৪,০০,৪০২ জন
  • সর্বনিম্ন পুরুষ ভোটার: যশোর-৬ — ১,১৫,২৪৪ জন
  • সর্বাধিক তৃতীয় লিঙ্গের ভোটার: চট্টগ্রাম-১০ — ২৯ জন
  • যেসব আসনে পুরুষের তুলনায় নারী ভোটার বেশি: ৭৬টি আসন

জেলার শীর্ষ ১০

ক্রম জেলা ভোটার
ঢাকা ৮৪,৭৪,৯৮৫
চট্টগ্রাম ৬৬,৮২,৫১৭
কুমিল্লা ৪৯,৯২,৩১০
ময়মনসিংহ ৪৭,৬৪,০৯৯
টাঙ্গাইল ৩৩,৩৪,৪২৭
বগুড়া ২৯,৮১,৩৫৩
সিলেট ২৯,১৬,৬৫২
নোয়াখালী ২৮,৬৭,৬৪০
গাজীপুর ২৭,৩৮,২৫২
১০ কিশোরগঞ্জ ২৭,২৬,৯৯৯

জেলার সর্বনিম্ন ১০

ক্রম জেলা ভোটার
বান্দরবান ৩,১৫,৪২২
রাঙ্গামাটি ৫,০৯,২৭২
খাগড়াছড়ি ৫,৫৪,১১৯
মেহেরপুর ৫,৮৭,৬৮০
ঝালকাঠি ৫,৯৩,৮২৮
নড়াইল ৬,৮৫,১৪৩
জয়পুরহাট ৮,১৭,৮৪৬
মাগুরা ৮,৪৭,৪০৯
বরগুনা ৮,৫৭,২০৪
১০ পঞ্চগড় ৮,৮১,২২৯

সংসদীয় আসনের শীর্ষ ১০

ক্রম আসন ভোটার
গাজীপুর-২ ৮,০৪,৩৩৩
ঢাকা-১৯ ৭,৪৭,০৭০
গাজীপুর-১ ৭,২০,৯৪০
নোয়াখালী-৪ ৭,০০,৩৩৯
ময়মনসিংহ-৪ ৬,৯৫,৩০৬
সিলেট-১ ৬,৮০,৯৪৬
কুমিল্লা-৬ ৬,৪৪,৭৭৭
ব্রাহ্মণবাড়িয়া-৩ ৬,২৪,৬০১
ঢাকা-১৮ ৬,১৩,৮৮৩
১০ যশোর-৩ ৬,১৩,৪৬০

সংসদীয় আসনের সর্বনিম্ন ১০

ক্রম আসন ভোটার
ঝালকাঠি-১ ২,২৮,৪৩১
যশোর-৬ ২,২৯,১৬৩
পিরোজপুর-৩ ২,৪১,৩৬১
খুলনা-৩ ২,৫৪,৪০৯
চট্টগ্রাম-৩ ২,৬০,৪৮৫
বাগেরহাট-৩ ২,৬৬,৮৬৪
মেহেরপুর-২ ২,৭০,৭০৫
ঢাকা-৮ ২,৭৫,৪৭১
ব্রাহ্মণবাড়িয়া-১ ২,৭৫,৬২৯
১০ লক্ষ্মীপুর-১ ২,৮১,৩০২