HomeLecture Zoneনৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
📖 WEBSITE LECTURE CONTENT

লেকচার–০১ : নৈতিকতা (Ethics) ও মূল্যবোধ (Values)

Special BCS Lectures নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনলেকচার–০১ : নৈতিকতা (Ethics) ও মূল্যবোধ (Values)
✦ FREE LECTURE

লেকচার–০১ : নৈতিকতা (Ethics) ও মূল্যবোধ (Values)

Special BCS Lectures নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

🟥 নৈতিকতা (Ethics)

নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ ‘Morality’। ইংরেজি Morality শব্দটি এসেছে ল্যাটিন ‘Moralitas’ থেকে, যার অর্থ ‘সঠিক আচরণ বা চরিত্র’। গ্রিক দার্শনিক সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল সর্বপ্রথম নৈতিকতার প্রতি গুরুত্ব আরোপ করেন।

◈ প্রামাণ্য সংজ্ঞা

১. সক্রেটিস বলেছেন—

“সৎ গুণই জ্ঞান” (Virtue is knowledge)।

তিনি বিশ্বাস করতেন যে, জ্ঞানী-গুণী ব্যক্তিরা অন্যায় করতে পারেন না এবং ন্যায়বোধের উৎস হচ্ছে ‘জ্ঞান’ (Knowledge) এবং অন্যায়বোধের উৎস হচ্ছে ‘অজ্ঞতা’ (Ignorance)

পরবর্তীতে রোমান দার্শনিকরা প্রথাগত আচরণের অর্থে ‘mas’ কথাটি ব্যবহার করেন। ল্যাটিন এই ‘mas’ শব্দ থেকেই Morals ও Morality (নৈতিকতা) শব্দের উদ্ভব ঘটেছে।

২. জোনাথন হেইট (Jonathan Haidt) মনে করেন—

“ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ—তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে।”

নীতিবিদ ম্যুর বলেছেন—

“শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা।”

৩. Cambridge International Dictionary of English-এ বলা হয়েছে যে, নৈতিকতা হলো ভালো-মন্দ আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত একটি গুণ।

৪. Collins English Dictionary-তে নৈতিকতার সংজ্ঞায় বলা হয়েছে—

“Morality is concerned with … human behaviour, especially the distinction between good and bad and right and wrong behaviour.”

নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি, যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে। নৈতিকতা বা ন্যায়বোধ মানসিক বিষয়। এটি মানবমনের উচ্চ গুণাবলি।

নৈতিকতা বা নীতিবোধ একান্তভাবেই মানুষের হৃদয়-মন থেকে উৎসারিত। নৈতিকতা বা নীতিবোধের বিকাশ ঘটে মানুষের ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, উচিত-অনুচিত বোধ বা অনুভূতি থেকে। শুধুমাত্র আইন বা রাষ্ট্রীয় বিধিবিধান নাগরিক জীবন নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয়।

৫. আর. এম. ম্যাকাইভার এ জন্যই বলেছেন—

“Law does not and can not cover all grounds of morality.”

➤ নৈতিকতার বৈশিষ্ট্য

১. নৈতিকতার কেন্দ্রবিন্দু হলো ব্যক্তি
২. নৈতিকতা ব্যক্তি মানুষের ঐচ্ছিক আচরণ নিয়ে আলোচনা করে।
৩. যে আচরণের ওপর মানুষের নিয়ন্ত্রণ আছে তাকে ঐচ্ছিক আচরণ বলে।
৪. নৈতিকতা একটি সার্বজনীন প্রত্যয়; তবে কিছু নৈতিকতা আপেক্ষিক—যেমন: মদ্যপান।
৫. নৈতিকতা একটি ধর্মনিরপেক্ষ মতবাদ
৬. নৈতিকতা লঙ্ঘনের সবচেয়ে বড় শাস্তি হলো সামাজিক ঘৃণা

🔶 মূল্যবোধ ও নৈতিকতার মধ্যে পার্থক্য

১. নৈতিকতা ব্যক্তির ভালো-মন্দ; পক্ষান্তরে মূল্যবোধ সমাজের ভালো-মন্দ।

২. নৈতিকতা সর্বদা ব্যক্তির ইতিবাচক দিক; মূল্যবোধ ব্যক্তির ইতিবাচক বা নেতিবাচক—দুই হতে পারে।

৩. নৈতিকতা সর্বদা ঐচ্ছিক আচরণসংশ্লিষ্ট; মূল্যবোধ সমাজের ওপর চাপিয়ে দেওয়া হয়।

Note: অনেক সময় নৈতিকতাবিরোধী মূল্যবোধ সমাজে থাকতে পারে, তবে নৈতিকতাবিরোধী মূল্যবোধ সমাজে টেকসই হয় না।
যেমন: সতীদাহ প্রথা।


⭐ নৈতিকতা : গুরুত্বপূর্ণ তথ্য

১. নৈতিকতা হলো—ব্যক্তিগত ও সামাজিক ব্যাপার
২. নৈতিকতার রক্ষাকবচ—বিবেকের দংশন
৩. নৈতিকতার আরেক নাম—মূল্যবোধ
৪. নৈতিকতা বিকাশের লালনক্ষেত্র—সমাজ
৫. নৈতিকতার বিধান—ঐচ্ছিক
৬. নৈতিকতার ধারণা—সার্বজনীন
৭. নৈতিকতা একটি—মানসিক বিকাশ
৮. নৈতিকতা হলো—অনির্দিষ্ট ও অস্পষ্ট
৯. নৈতিকতার পরিধি—আইনের চেয়ে বড়
১০. নৈতিকতা ভিন্ন হতে পারে—দেশ-কাল-পাত্রভেদে
১১. নৈতিকতা পরিচালিত হয়—সামাজিক বিবেকের দ্বারা
১২. নৈতিকতা প্রয়োগ করে না—রাষ্ট্র
১৩. নৈতিকতার মানকে আদর্শ করে তোলে—উপযুক্ত শিক্ষা
১৪. বাংলাদেশে ‘নব-নৈতিকতা’র প্রবর্তক—আরজ আলী মাতুব্বর
১৫. Golden Mean হলো—দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা।
১৬. নৈতিক শক্তির প্রধান উপাদান—সততা ও নিষ্ঠা
১৭. “আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি”—এটি নৈতিক অনুশাসন
১৮. ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি—পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ, আইনের শাসন এবং অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতা নিশ্চিতকরণ।
১৯. ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়—সুশাসনের জন্য উচ্চশিক্ষিত কর্মকর্তা নিয়োগ
২০. নীতিবিদ্যার আলোচ্য বিষয়—সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন।
২১. মানুষের যে ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য—ঐচ্ছিক ক্রিয়া
২২. সমাজের প্রথা, আদর্শ, ধর্ম, ন্যায়বোধ হতে জন্ম নেয়—নৈতিকতা
২৩. সামাজিক নৈতিকতার ফল—নৈতিক অধিকার
২৪. নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধে করণীয়—ন্যায়নীতি ও সুশাসন প্রতিষ্ঠা
২৫. নীতিশাস্ত্র—দর্শনের একটি শাখা
২৬. নীতিশাস্ত্রের দুটি প্রধান দিক—তত্ত্বের দিক ও তত্ত্বের প্রয়োগগত দিক
২৭. নীতিবোধের বিকাশ ঘটে—মানুষের ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, উচিত-অনুচিত বোধ থেকে।
২৮. নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতাকে বলে—শুদ্ধাচার
২৯. নৈতিকতার আলোচ্য বিষয়—সমাজ ও মানুষ
৩০. আইনের সাফল্য নির্ভর করে—নৈতিকতার ওপর
৩১. নৈতিকতা হলো—সমাজ কর্তৃক স্বীকৃত আচরণবিধি
৩২. নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ অসম্ভব—দুর্নীতি ও স্বজনপ্রীতির উপস্থিতিতে
৩৩. নৈতিকতা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের পাশাপাশি—চিন্তাকেও নিয়ন্ত্রণ করে
৩৪. ভালো-মন্দ, উচিত-অনুচিত, ন্যায়-অন্যায় ইত্যাদি মানদণ্ডে চলার চেষ্টা করে—নীতিবান মানুষ
৩৫. নৈতিকতা নীতিসংক্রান্ত বিষয়, যা মূলনীতি, সৎনীতি বা উৎকর্ষনীতি ধারণ করে।
৩৬. নৈতিকতা এমন একটি গুণ, যা ভালো আচরণ, মন্দ আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যাদির সঙ্গে সম্পর্কযুক্ত।
৩৭. নৈতিক শিক্ষা শুরু হয়—পারিবারিক ভদ্রতা, শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, নিয়ম-নিষ্ঠা ও সহনশীলতা দ্বারা।
৩৮. নৈতিকতা—সামাজিক গুণ
৩৯. নৈতিকতার প্রধান উৎস—বিবেক
৪০. নৈতিকতা—দর্শনশাস্ত্রের শাখা
৪১. নৈতিকতা কাজ করে—আইনের ভিত্তি হিসেবে
৪২. নৈতিকতাবোধ রাজনীতিকে করে তোলে—মহান, সুস্থ, সবল ও অর্থপূর্ণ
৪৩. নীতিবিদ্যায় ‘আচরণ’ শব্দের অর্থ—উদ্দেশ্যমূলক ক্রিয়া
৪৪. নীতিবিদ্যার সাধারণ সংজ্ঞা—নৈতিকতার তাত্ত্বিক পরীক্ষণ
৪৫. নৈতিক অবধারণ—আচরণের ন্যায়-অন্যায় নিয়ে গঠিত অবধারণ।
৪৬. নৈতিক মানদণ্ড—মানুষের আচরণের ভালো-মন্দের নির্ধারক
৪৭. নৈতিক মূল্য উদ্ভূত—ধর্মীয় ও সামাজিক মূল্য থেকে।
৪৮. নৈতিক ভাবাবেগ—ভালো কাজ করলে মনে প্রীতির ভাব এবং মন্দ কাজ করলে অপ্রীতির ভাব জাগা।
৪৯. নৈতিক নিয়ন্ত্রণ—এমন এক ধরনের অনুশাসন, যা আমাদের নৈতিক নিয়ম পালনে বাধ্য করে।
৫০. নীতিবিদ্যা নৈতিক বিচার করে—মানব আচরণের
৫১. নৈতিক জীবনের একটি অত্যাবশ্যকীয় শর্ত—নৈতিক অন্তর্দৃষ্টি (Moral introspection)
৫২. নৈতিক আদর্শবিষয়ক বিবর্তনকারী মতবাদের প্রবর্তক—হার্বার্ট স্পেন্সার
৫৩. নীতিবিদ্যা বিষয়ে ঐতিহাসিক চিন্তার লক্ষ্য—নৈতিকতাসম্পর্কিত ঘটনার বর্ণনা ও ব্যাখ্যা দেওয়া।
৫৪. নীতিবিজ্ঞান ভালো-মন্দ নিয়ে আলোচনা করে—মানুষের আচরণের
৫৫. পরানীতিবিদ্যার সূচনাকারী—G. E. Moore
৫৬. পরানীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ—Metaethics
৫৭. পরানীতিবিদ্যার আলোচ্য বিষয়—নৈতিক ভাষার অর্থ ও যুক্তি
৫৮. পরানীতিবিদ্যার প্রধান কাজ—নৈতিক উক্তি বা ধারণার ব্যাখ্যা, ভাষাগত বিশ্লেষণ এবং নৈতিক পদের সঙ্গে নৈতিক বচন বা সিদ্ধান্তের যৌক্তিকতা নিরূপণ।
৫৯. Ethics শব্দটির উৎপত্তি গ্রিক Ethica, আর Ethica এসেছে Ethos থেকে।
৬০. নৈতিকতা নীতিসংক্রান্ত বিষয়, যা মূলনীতি ধারণ করে।
৬১. নৈতিকতা ভালো-মন্দ আচরণ, স্বচ্ছতা ও সততার সঙ্গে সম্পর্কিত গুণ।
৬২. নৈতিকতা সমাজ কর্তৃক স্বীকৃত আচরণবিধি।
৬৩. নৈতিকতার উদ্দেশ্য—সৎ ও ন্যায়বান মানুষ সৃষ্টি করে সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সার্বিক উন্নতি এবং নীতিবোধ প্রতিষ্ঠা।
৬৪. নৈতিকতার শিক্ষা শুরু হয় পারিবারিক ভদ্রতা, শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, নিয়ম-নিষ্ঠা ও সহনশীলতা থেকে।
৬৫. প্লেটো ও এরিস্টটলের সময়ে আইনসমূহ নীতিশাস্ত্রের ওপর প্রতিষ্ঠিত ছিল।
৬৬. এরিস্টটল বলেছেন—সুন্দর জীবনের স্বার্থেই আইন বিদ্যমান থাকে।
৬৭. রাষ্ট্রবিজ্ঞানীদের মতে আইন ও নৈতিকতার উৎপত্তিস্থল অভিন্ন।
৬৮. আইনের উদ্দেশ্য—সুনাগরিক সৃষ্টি করে রাষ্ট্রে শান্তি ও ন্যায়নীতি প্রতিষ্ঠা।
৬৯. নৈতিকতার উদ্দেশ্য—সৎ ও ন্যায়বান মানুষ সৃষ্টি করে রাষ্ট্রে শান্তি ও ন্যায়নীতি প্রতিষ্ঠা।
৭০. আইনের সাফল্য মূলত নীতিবোধের ওপর নির্ভরশীল


🟦 মূল্যবোধ (Values)

যে চিন্তা-ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে, তাকেই সাধারণত মূল্যবোধ বলা হয়।

সমাজজীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার-ব্যবহার ও কর্মকাণ্ড যে সকল নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাদের সমষ্টিকে মূল্যবোধ বলে।

দর্শনে মূল্যবোধ নিয়ে পাঠ করা অধ্যায়ের নাম তত্ত্ববিজ্ঞান (Axiology)। নীতিশাস্ত্র ও নন্দনতত্ত্ব যুগপৎ তত্ত্ববিজ্ঞানে আলোচিত হয়। তত্ত্ববিজ্ঞান মূল্যবোধের প্রকৃতি নিয়ে কাজ করে।

◈ Values শব্দের অর্থ

Values হলো Value-এর বহুবচন। এর অর্থ—

১. কোনো ব্যক্তির নীতি বা আদর্শ
২. ব্যক্তির আচরণের মানদণ্ড
৩. নৈতিকতা
৪. আচরণবিধি
৫. আচরণের মানদণ্ড

আরও অর্থ—

  • মূল্য বা গুরুত্ব — Worth
  • উপকারিতা — Benefit
  • সুবিধা — Advantage
  • সদগুণ — Merit
  • সাহায্য — Help
  • কার্যকারিতা — Avail

Values একটি বিমূর্ত ও আদর্শিক ধারণা, যা মানুষের ভারসাম্যপূর্ণ বিকাশ ঘটায়।

⭐ মূল্যবোধের বৈশিষ্ট্য

১. মানুষের কর্মকাণ্ডের ভালো-মন্দ বিচার করার ভিত্তি মূল্যবোধ।
২. মূল্যবোধ সমাজের মানুষকে একসূত্রে আবদ্ধ করে।
৩. এটি মূলত এক ধরনের সামাজিক নৈতিকতা।
৪. মূল্যবোধ আপেক্ষিক; দেশ, জাতি, সমাজ, স্থান, কাল ও পাত্রভেদে পরিবর্তিত হয়।
৫. মূল্যবোধ বৈচিত্র্যময় ও আপেক্ষিক।
৬. সমাজের রীতিনীতি পরিবর্তনের সঙ্গে মূল্যবোধের পরিবর্তন ঘটে।
৭. বৈশ্বিক মহামারি মূল্যবোধের ওপর প্রভাব বিস্তার করতে পারে।
৮. মূল্যবোধ একটি বিমূর্ত ও আদর্শিক ধারণা।
৯. মূল্যবোধ পরিমাপের নির্দিষ্ট মানদণ্ড নেই; তবে উৎকৃষ্ট সমাজ পরিমাপের অন্যতম মানদণ্ড।
১০. মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণ নিয়ন্ত্রণ করে।
১১. মূল্যবোধ হঠাৎ প্রতিষ্ঠা করা যায় না; ধীরে ধীরে গড়ে ওঠে।
১২. মূল্যবোধ ভাঙলে বা অমান্য করলে সরাসরি শাস্তি হয় না।
১৩. মূল্যবোধ সুদৃঢ় করার অন্যতম উপায়—শিক্ষা
১৪. সামাজিক উন্নয়ন মূল্যবোধের অগ্রগতির সূচকে নির্ধারিত হয়।
১৫. সমাজভেদে মূল্যবোধ ভিন্ন হলেও সত্য, ন্যায় ও সুন্দর চিরন্তন বা সার্বজনীন মূল্যবোধ।
১৬. এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে মূল্যবোধ।

🟩 মূল্যবোধের প্রকারভেদ

সাধারণ দৃষ্টিতে মূল্যবোধ ৫ প্রকার

১. ব্যক্তিগত মূল্যবোধ
২. দলীয় মূল্যবোধ
৩. সমষ্টিগত বা সামাজিক মূল্যবোধ
৪. প্রাতিষ্ঠানিক মূল্যবোধ
৫. পেশাগত মূল্যবোধ

প্রভাবগত মাত্রা/কার্যকারিতার ভিত্তিতে ৩ প্রকার

১. চরম মূল্যবোধ
২. মাধ্যমিক মূল্যবোধ
৩. সুনির্দিষ্ট মূল্যবোধ

উদ্দেশ্যের ভিত্তিতে ৪ প্রকার

১. উপায়গত মূল্যবোধ
২. উদ্দেশ্যগত মূল্যবোধ
৩. সুস্পষ্ট মূল্যবোধ
৪. চাপহীন মূল্যবোধ

এছাড়াও আইনগত, নৈতিক, ক্রীড়াসংক্রান্ত, চিকিৎসাবিষয়ক, কারিগরি, তাত্ত্বিক, প্রয়োগিক, সাংস্কৃতিক, শিক্ষাগত, জীবনের, ভাষাগত ও আবেগিক মূল্যবোধের উল্লেখ রয়েছে।


🟨 মূল্যবোধ শিক্ষার উপাদানসমূহ

গণতান্ত্রিক সমাজব্যবস্থায় মূল্যবোধ শিক্ষার ভিত্তি হিসেবে—

১. নীতি ও ঔচিত্যবোধ
২. সামাজিক ন্যায়বিচার
৩. শৃঙ্খলাবোধ
৪. সহনশীলতা
৫. সহমর্মিতা
৬. পারস্পরিক শ্রদ্ধাবোধ
৭. শ্রমের মর্যাদা
৮. আইনের শাসন
৯. সন্তানদের সুশিক্ষা
১০. নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ
১১. সরকারের জনকল্যাণমুখিতা
১২. সততা
১৩. ন্যায়পরায়ণতা
১৪. একতা ইত্যাদি।

🔷 মূল্যবোধ শিক্ষার সঙ্গে সুশাসনের সম্পর্ক

  • সমাজের পরিকল্পিত ও বাঞ্ছিত পরিবর্তন আনে।
  • জাতিসত্তার বিকাশ পরিপূর্ণতা পায়।
  • সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ ও লালন করে।
  • আচরণ নিয়ন্ত্রণ করে।
  • নৈতিকতা ও মানবিক গুণাবলির বিকাশে সহায়তা করে।
  • সহিংসতা রোধে কার্যকর।
  • মানবসম্পদের উন্নয়ন ঘটায়।
  • আইনের শাসন প্রতিষ্ঠা করে।
  • রাজনৈতিক অংশগ্রহণ ও সহযোগিতা বৃদ্ধি করে।

সুশাসনের মূল লক্ষ্য আর্থ-সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা। সুশাসনের অন্যতম প্রধান প্রতিবন্ধক দুর্নীতি এবং দুর্নীতির সঙ্গে সুশাসনের সম্পর্ক বিপরীতমুখী

🎯 মূল্যবোধ শিক্ষার উদ্দেশ্য

মূল্যবোধ শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো ব্যক্তির মধ্যে এমন নৈতিক গুণাবলির বিকাশ ঘটানো, যা তাকে সৎ, সাহসী ও আদর্শ নাগরিক হতে সাহায্য করে।

বিশেষভাবে—

১. সমাজ, রাষ্ট্র, অর্থনৈতিক ও রাজনৈতিক উৎকর্ষতার মাপকাঠি হিসেবে কাজ করে।
২. সামগ্রিক শিক্ষার লক্ষ্যের অপরিহার্য অঙ্গ।
৩. প্রচলিত শিক্ষার আদর্শিক লক্ষ্যের প্রধান দিক।
৪. পারিবারিক ও সামাজিক সৌহার্দ্য ও সহানুভূতি জাগায়।
৫. মানুষের আচরণের সামাজিক মাপকাঠি তৈরি করে।
৬. প্রধান লক্ষ্য—সামাজিক অবক্ষয় রোধ
৭. ব্যক্তিকে প্রগতিশীল, দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ করে।
৮. নিজের, পরিবার, স্বদেশ, পরিবেশ ও সকল ধর্মের প্রতি যথার্থ দৃষ্টিভঙ্গি গড়ে তোলে।
৯. ব্যক্তিকে উদার ও সহনশীল করে এবং ধর্ম, ভাষা ও জাতপাতের ঊর্ধ্বে বুদ্ধির মুক্তিলাভে সাহায্য করে।

🌱 সমাজে মূল্যবোধ শিক্ষার উপাদান প্রতিষ্ঠার উপায়

১. মূল্যবোধ অন্তরে পোষণ ও মূল্যবোধকে পুরস্কৃত করা।
২. চিন্তার স্বাধীনতা ও বাছাইয়ের ক্ষমতা দেওয়া।
৩. পরিবার, বন্ধু-বান্ধব, বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিবেশীদের সঙ্গে সামাজিকীকরণ।
৪. ইতিবাচক চিন্তা।
৫. সহাবস্থানের শিক্ষা।
৬. মানবমর্যাদাকে সম্মান।
৭. সত্যবাদিতার শিক্ষা।
৮. গণমাধ্যম ও কর্মস্থলের মাধ্যমে বৃহত্তর সমাজে যোগাযোগ।
৯. বুদ্ধিবৃত্তিক চিন্তার উন্নয়ন।
১০. সম্প্রদায়ে শান্তি প্রতিষ্ঠা।
১১. পারস্পরিক সম্পর্ক রক্ষা।
১২. শিক্ষা ও নৈতিকতার গল্পের মাধ্যমে মূল্যবোধ শিক্ষা।
১৩. নিজের ও অন্যের ব্যক্তিগত আচরণ পরীক্ষার মাধ্যমে শিক্ষা।
১৪. সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং জীবনের সর্বক্ষেত্রে মূল্যবোধ চর্চা।

🇧🇩 জাতীয় উন্নয়নে মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের প্রভাব

১. সামাজিক বিবেকসম্পন্ন মানবশ্রেণি তৈরি।
২. শিক্ষার গুণগত মানোন্নয়ন।
৩. পারস্পরিক সম্পর্ক, আচরণ, পছন্দ ও স্বচেতনতা গঠন।
৪. পরিবার, সমাজ, জাতি ও পৃথিবীর মধ্যে পারস্পরিক নির্ভরতার বোধ সৃষ্টি।
৫. টেকসই জীবনযাত্রার উন্নয়ন।
৬. জাতীয় ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য, সাংবিধানিক অধিকার, জাতীয় সংহতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা।
৭. নাগরিক কর্তব্য পালনে উদ্বুদ্ধকরণ।
৮. গণতান্ত্রিক প্রতিষ্ঠান সুসংহতকরণ।
৯. স্বেচ্ছাচারী মনোভাব দূরীকরণ।
১০. জনগণের ক্ষমতায়ন বৃদ্ধি।
১১. সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ।
১২. নারীর অধিকার প্রতিষ্ঠা।
১৩. আন্তর্জাতিকভাবে রাষ্ট্রের ভাবমূর্তি বৃদ্ধি।
১৪. দেশপ্রেম, সৎ কাজের আগ্রহ ও অসৎ কাজে ঘৃণাবোধ সৃষ্টি।
১৫. মূল্যবোধের চর্চা ও অবক্ষয় সম্পর্কে সচেতনতা।
১৬. শিশু ও সমাজের মধ্যে ভারসাম্য সৃষ্টি।
১৭. সফল পেশাজীবন নির্বাচনে সহায়তা।
১৮. মানুষের সফলতার স্বপ্নের নোঙর হিসেবে কাজ করা।
১৯. রাষ্ট্রীয় কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা।
২০. আইনের শাসন প্রতিষ্ঠা।

⭐ মূল্যবোধ ও সুশাসনের উপযোগিতা

এর ফলে—

  • মানুষের স্বাধীনতা সুরক্ষিত হয়।
  • শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, কলকারখানাসহ সর্বক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়।
  • সামাজিক অগ্রগতি ত্বরান্বিত হয়।
  • নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ বাড়ে।
  • রাজনৈতিক সততা, শিষ্টাচার, সৌজন্য, সহনশীলতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়।
  • জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হয়।
  • শিক্ষা ও মানবসম্পদের উন্নয়ন ঘটে।
  • কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
  • মৌলিক ও মানবাধিকার নিশ্চিত হয়।
  • সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।
  • আইনের চোখে সবাই সমান বিবেচিত হয়।
  • স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ এবং গণমাধ্যম প্রতিষ্ঠিত হয়।
  • আমলাতন্ত্রের জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়।
  • সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়।
  • গণতান্ত্রিক প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালিত হয়।
  • রাষ্ট্রের কাজে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়।

🔶 গুরুত্বপূর্ণ তথ্য কণিকা — মূল্যবোধ

১. মূল্যবোধ সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান।

২. ভালো-মন্দ, ঠিক-বেঠিক, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তার নামই মূল্যবোধ

৩. স্টুয়ার্ট সি. ডড-এর মতে,
“মূল্যবোধ হলো সেই সকল রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে পেতে চায় এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে আশা করে।”

৪. পরিবর্তনশীলতা মূল্যবোধের একটি প্রধান বৈশিষ্ট্য।

৫. সমাজে বসবাসকারী মানুষের শ্রদ্ধাবোধ মূল্যবোধের ভিত্তিস্বরূপ।

৬. মূল্যবোধের নেতিবাচক পরিবর্তনকে মূল্যবোধের অবক্ষয় বলা হয়।

৭. ন্যায়বিচারের অভাবে সমাজে বিশৃঙ্খলা ও অসংগতি বৃদ্ধি পায়।

৮. যে মূল্যবোধ মানুষের বাহ্যিক ব্যক্তিত্বকে গড়ে তোলে, তাই শারীরিক বা বাহ্যিক মূল্যবোধ

৯. সমাজ ও রাষ্ট্রের ভিত্তি হচ্ছে মূল্যবোধ

১০. সামাজিক মূল্যবোধ মানুষের আচরণকে পরিমাপ ও নিয়ন্ত্রণ করে।

১১. ধর্মীয় ঐতিহ্য, বিশ্বাস, গ্রন্থচর্চা প্রভৃতি থেকে উদ্ভূত মূল্যবোধসমূহকে ধর্মীয় মূল্যবোধ বলা হয়।

১২. সংস্কৃতি হচ্ছে সমাজে বসবাসকারী ব্যক্তি অথবা সমাজের কোনো গোষ্ঠীর জীবনপ্রবাহ

১৩. দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে সুশাসন প্রতিষ্ঠিত হয়

১৪. সরকার ও রাষ্ট্র জনকল্যাণমুখী না হলে তাকে মূল্যবোধের অবক্ষয় হিসেবে চিহ্নিত করা হয়।

১৫. সামাজিক মূল্যবোধ হলো সামাজিক শিষ্টাচার, সততা, ন্যায়বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ ইত্যাদি মানবিক সুকুমার বৃত্তির সমষ্টি।

১৬. মূল্যবোধ মানুষের কাজের মানদণ্ড

১৭. সামাজিক মূল্যবোধ হলো সমাজের ভিত্তি

১৮. মূল্যবোধ স্থান-কাল-পাত্রভেদে বিভিন্ন রূপ পরিগ্রহ করে।

১৯. মূল্যবোধ মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ করার সামাজিক মানদণ্ড

২০. মূল্যবোধ সমাজের যোগসূত্র ও সেতুবন্ধন হিসেবে কাজ করে।

২১. বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ বলতে কোনো বিষয়কে বাস্তবিকভাবে বোঝার সামর্থ্যকে বোঝায়।

২২. সামাজিক মূল্যবোধ হলো—সামাজিক শিষ্টাচার, সততা, সত্যবাদিতা, ন্যায়বিচার, শৃঙ্খলাবোধ, আতিথেয়তা ইত্যাদি।

২৩. মূল্যবোধ হলো সেসব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট থেকে পেতে চায় এবং যা সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে।

২৪. মূল্যবোধ ক্রমশ পরিবর্তনশীল

২৫. রাজনৈতিক মূল্যবোধ যদি গণতান্ত্রিক হয়, তবে ওই রাষ্ট্র ও সমাজ গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্রে পরিণত হবে।

২৬. ধর্মীয় ঐতিহ্য, বিশ্বাস, গ্রন্থচর্চা ইত্যাদি ধর্মীয় মূল্যবোধ

২৭. গণতন্ত্রের ধারণার সঙ্গে কতগুলো নীতি, আদর্শ ও আচরণবিধি জড়িত থাকে, যেগুলো গণতন্ত্রকামী জনগণ গ্রহণ করতে ইচ্ছুক হয়—তাই গণতান্ত্রিক মূল্যবোধ

২৮. নাগরিকের জীবন রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ হলো গণতান্ত্রিক মূল্যবোধ।

২৯. গণতন্ত্র হলো জনগণের শাসন

৩০. গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা হলো—জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেকের জন্য সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিগত ও অর্থনৈতিক সাম্যের প্রতি সম্মান এবং তা কার্যকর করতে বাস্তব পদক্ষেপ গ্রহণ করা।

৩১. গণতান্ত্রিক মূল্যবোধের দৃষ্টিতে রাষ্ট্র হলো জনগণের

৩২. দার্শনিক জন স্টুয়ার্ট মিল গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্যের জন্য তিনটি শর্ত উল্লেখ করেছেন।

৩৩. গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে গ্রহণ করার ইচ্ছা ও সামর্থ্য জনগণের থাকা প্রয়োজন।

৩৪. ব্যক্তিগত অধিকার সংরক্ষণের জন্য জনগণকে সদা সতর্ক থাকতে হয়।

৩৫. গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার দ্বারা দায়িত্বশীল শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।

৩৬. গণতান্ত্রিক মূল্যবোধ নাগরিকের মর্যাদা বৃদ্ধি করে।

৩৭. মূল্যবোধ সামাজিক ক্রিয়াকলাপের মানদণ্ড

৩৮. সামাজিক রীতিনীতি রচনা করে—মূল্যবোধ

৩৯. মানুষের ধ্যান-ধারণা মাপার সামাজিক মাপকাঠি হলো—মূল্যবোধ

৪০. ন্যায়-অন্যায় বিচারের মাপকাঠি হলো—মূল্যবোধ

৪১. মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ করে—মূল্যবোধ

৪২. মূল্যবোধ শিক্ষা সম্পৃক্ত—আনুষ্ঠানিক শিক্ষার সঙ্গে

৪৩. মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহানুভূতিবোধ জাগ্রত করে—মূল্যবোধ শিক্ষা

৪৪. মূল্যবোধের ধারণাটি প্রধানত অনানুষ্ঠানিক শিক্ষার সঙ্গে জড়িত

৪৫. শিক্ষার সঙ্গে মূল্যবোধের সমন্বয়ে যে শিক্ষাব্যবস্থা গড়ে ওঠে তাই—মূল্যবোধের শিক্ষা

৪৬. মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে—শিক্ষা

৪৭. মূল্যবোধের শিক্ষা হলো—সমাজ ও রাষ্ট্রের ভিত্তি

৪৮. মূল্যবোধের শিক্ষা জনগণকে—দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তোলে

৪৯. সমাজব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়—সামাজিক মূল্যবোধ

৫০. সমাজের মানুষের নীতিবোধই হলো—মূল্যবোধ

৫১. সমাজের মানুষের ভালো-মন্দ বিচার করার ভিত্তি হলো—মূল্যবোধ

৫২. মানুষের আচরণ বিচারের মানদণ্ডকে বলা হয়—সামাজিক মূল্যবোধ

৫৩. মানুষ আজন্ম পরিচিত—সামাজিক মূল্যবোধের সঙ্গে

৫৪. যার মাধ্যমে মূল্যবোধ শুরু হয়—শিক্ষার মাধ্যমে

৫৫. মূল্যবোধ শিক্ষা গ্রহণ করতে পারে—সকল মানুষই

৫৬. কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে বলে—মূল্যবোধ

৫৭. ‘কারাগার’ যে ধরনের শিক্ষা প্রদান করে—মূল্যবোধের শিক্ষা

৫৮. গ্রামীণ ধারণা অনুযায়ী যে শিক্ষার মধ্য দিয়ে গ্রামীণ প্রচলিত রীতিনীতি, প্রথা, আদর্শ ইত্যাদির বিকাশ ঘটে তা হলো—মূল্যবোধ শিক্ষা

৫৯. মানুষের আচরণের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী ধারণা বা আদর্শসমূহকে বলে—সামাজিক মূল্যবোধ

৬০. মূল্যবোধ সুরক্ষার উদ্দেশ্যে যে শিক্ষার আয়োজন করা হয় তাই—বিবেকবোধ

৬১. যেকোনো পেশার মানদণ্ড নির্ধারিত হয় যার ভিত্তিতে—পেশাগত মূল্যবোধ

৬২. মানবমর্যাদার স্বীকৃতি, সাম্য—এগুলো পরম মূল্যবোধের উদাহরণ।

৬৩. সুশাসন প্রতিষ্ঠায় যার ভূমিকা ব্যাপক—মূল্যবোধ

৬৪. মানুষের আচরণের সামাজিক মাপকাঠি—মূল্যবোধ

৬৫. পারিবারিক ও সামাজিক সৌহার্দ্য এবং সহানুভূতিশীল মনোভাব জাগ্রত করে—মূল্যবোধ শিক্ষা

৬৬. নাগরিককে স্বকীয় রীতিনীতি ও আদর্শ সম্পর্কে সদাজাগ্রত ও সচেতন করার মূল দায়িত্ব পালন করে—মূল্যবোধ শিক্ষা


📝 Teacher’s Work — BCS প্রশ্ন

১. মূল্যবোধ দৃঢ় হয়— [৪১তম BCS]

ক. শিক্ষার মাধ্যমে
খ. সুশাসনের মাধ্যমে
গ. ধর্মের মাধ্যমে
ঘ. গণতন্ত্রের মাধ্যমে

উত্তর: ক. শিক্ষার মাধ্যমে

২. নৈতিক মূল্যবোধের উৎস কোনটি? [৪৩তম BCS]

ক. সমাজ
খ. নৈতিক চেতনা
গ. রাষ্ট্র
ঘ. ধর্ম

উত্তর: খ. নৈতিক চেতনা

৩. মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো— [৪১তম BCS]

ক. বিভিন্নতা
খ. পরিবর্তনশীলতা
গ. আপেক্ষিকতা
ঘ. উপরের সবগুলো

উত্তর: ঘ. উপরের সবগুলো

৪. মূল্যবোধের চালিকাশক্তি হলো— [৪০তম BCS]

ক. উন্নয়ন
খ. গণতন্ত্র
গ. সংস্কৃতি
ঘ. সুশাসন

উত্তর: গ. সংস্কৃতি

৫. মূল্যবোধ পরীক্ষা করে— [৩৮তম BCS]

ক. ভালো ও মন্দ
খ. ন্যায় ও অন্যায়
গ. নৈতিকতা ও অনৈতিকতা
ঘ. সবগুলো

উত্তর: ঘ. সবগুলো

৬. আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি? [৩৭তম BCS]

ক. সত্য ও ন্যায়
খ. সার্থকতা
গ. শঠতা
ঘ. অসহিষ্ণুতা

উত্তর: ক. সত্য ও ন্যায়

৭. সামাজিক মূল্যবোধের ভিত্তি কী? [৩৫তম BCS]

ক. আইনের শাসন
খ. সাম্য
গ. নৈতিকতা
ঘ. উপরের সবগুলো

উত্তর: ঘ. উপরের সবগুলো

৮. মূল্যবোধ কী? [৩৫তম BCS]

ক. মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
খ. শুধু মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাদি নির্ধারণের দিকনির্দেশনা
গ. সমাজজীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় মনোভাব
ঘ. মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ

উত্তর: ক. মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড


🟥 বিগত BCS প্রিলিমিনারি প্রশ্ন

১. ‘Animal Liberation’ গ্রন্থটির রচয়িতা কে? [৪৬তম BCS]

ক. হেগেল
খ. কান্ট
গ. বেনথাম
ঘ. পিটার

উত্তর: ঘ. পিটার

২. কোন শ্রেণির ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত? [৪৬তম BCS]

ক. নৈতিকতা-নিরপেক্ষ ক্রিয়া
খ. সামাজিক ক্রিয়া
গ. ঐচ্ছিক ক্রিয়া
ঘ. ইচ্ছা-নিরপেক্ষ ক্রিয়া

উত্তর: গ. ঐচ্ছিক ক্রিয়া

৩. বাংলাদেশের ‘নব্য-নৈতিকতার’ প্রবর্তক হলেন— [৪৬তম BCS]

ক. মোহাম্মদ বরকতুল্লাহ
খ. জি. সি. দেব
গ. আরজ আলী মাতুব্বর
ঘ. আবদুল মতীন

উত্তর: গ. আরজ আলী মাতুব্বর

৪. “মানুষ হও এবং মরে বাঁচো”—এটি কার উক্তি? [৪৬তম BCS]

ক. প্লেটো
খ. হেগেল
গ. জি. ই. ম্যুর
ঘ. রাসেল

উত্তর: খ. হেগেল

৫. “দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ”—উক্তিটি কে করেছেন? [৪৬তম BCS]

ক. আর. বি. পেরি
খ. প্লেটো
গ. সি. ডি. ব্রড
ঘ. বার্ট্রান্ড রাসেল

উত্তর: ঘ. বার্ট্রান্ড রাসেল

৬. ভালো-মন্দ কী ধরনের মূল্যবোধ? [৪৫তম BCS]

ক. নৈতিক
খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক
ঘ. সামাজিক

উত্তর: ক. নৈতিক

৭. ‘Utilitarianism’ গ্রন্থের লেখক কে? [৪৫তম BCS]

ক. জন স্টুয়ার্ট মিল
খ. ইমানুয়েল কান্ট
গ. বার্ট্রান্ড রাসেল
ঘ. জেরেমি বেনথাম

উত্তর: ক. জন স্টুয়ার্ট মিল

৮. ‘জ্ঞান হয় পুণ্য’—উক্তিটি কার? [৪৫তম BCS]

ক. থেলিস
খ. সক্রেটিস
গ. এরিস্টটল
ঘ. প্লেটো

উত্তর: ঘ. প্লেটো

৯. নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কী বলে? [৪৫তম BCS]

ক. শুদ্ধাচার
খ. মূল্যবোধ
গ. মানবিকতা
ঘ. সফলতা

উত্তর: ক. শুদ্ধাচার

১০. মূল্যবোধের উৎস কোনটি? [৪৫তম BCS]

ক. ধর্ম
খ. সমাজ
গ. নৈতিক চেতনা
ঘ. রাষ্ট্র

উত্তর: গ. নৈতিক চেতনা

১১. ‘শর্তহীন আদেশ’ ধারণাটির প্রবর্তক কে? [৪৫তম BCS]

ক. এরিস্টটল
খ. বার্ট্রান্ড রাসেল
গ. হার্বার্ট স্পেন্সার
ঘ. ইমানুয়েল কান্ট

উত্তর: ঘ. ইমানুয়েল কান্ট

১২. রাষ্ট্র ও সমাজে দুর্নীতিপ্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী— [৪৪তম BCS]

ক. আইনের প্রয়োগের অভাব
খ. নৈতিকতা ও মূল্যবোধ
গ. দুর্বল পরিবীক্ষণ ব্যবস্থা
ঘ. অসৎ নেতৃত্ব

উত্তর: খ. নৈতিকতা ও মূল্যবোধ

১৩. প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলি ও মূল্যবোধের বিকাশ ঘটে— [৪৪তম BCS]

ক. সমাজে বসবাসের মাধ্যমে
খ. বিদ্যালয়ে
গ. পরিবারে
ঘ. রাষ্ট্রের মাধ্যমে

উত্তর: গ. পরিবারে

১৪. সততার জন্য সদিচ্ছার কথা বলেছেন— [৪৪তম BCS]

ক. ডেকার্ট
খ. ডেভিড হিউম
গ. ইমানুয়েল কান্ট
ঘ. জন লক

উত্তর: গ. ইমানুয়েল কান্ট

১৫. যে গুণের মাধ্যমে মানুষ ‘ভুল’ ও ‘শুদ্ধ’-এর পার্থক্য নির্ধারণ করতে পারে, তা হচ্ছে— [৪৪তম BCS]

ক. সততা
খ. সদাচার
গ. কর্তব্যবোধ
ঘ. মূল্যবোধ

উত্তর: ক. সততা

১৬. গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান— [৪৪তম BCS]

ক. নেতৃত্বের প্রতি আনুগত্য
খ. স্বচ্ছ নির্বাচন কমিশন
গ. শক্তিশালী রাজনৈতিক দল
ঘ. পরমতসহিষ্ণুতা

উত্তর: ঘ. পরমতসহিষ্ণুতা

১৭. ‘Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে? [৪৩তম BCS]

ক. প্লেটো
খ. রুশো
গ. বার্ট্রান্ড রাসেল
ঘ. জন স্টুয়ার্ট মিল

উত্তর: গ. বার্ট্রান্ড রাসেল

১৮. কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের ওপর গুরুত্ব প্রদান করে? [৪৩তম BCS]

ক. আত্মস্বার্থবাদ
খ. পরার্থবাদ
গ. পূর্ণতাবাদ
ঘ. উপযোগবাদ

উত্তর: ঘ. উপযোগবাদ

১৯. প্লেটো ‘সদগুণ’ বলতে বুঝিয়েছেন— [৪১তম BCS]

ক. প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
খ. আত্মপ্রত্যয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ
গ. সুখ, ভালোত্ব ও প্রেম
ঘ. প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ, সুখ ও ন্যায়

উত্তর: ক

২০. “আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি।” এটি— [৪০তম BCS]

ক. নৈতিক অনুশাসন
খ. রাজনৈতিক ও সামাজিক অনুশাসন
গ. আইনের শাসন
ঘ. আইনের অধ্যাদেশ

উত্তর: ক. নৈতিক অনুশাসন

২১. গোল্ডেন মিন হলো— [৩৮তম BCS]

ক. সমস্ত সম্ভাব্য কর্মের গড়
খ. দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা
গ. ত্রিভুজের দুটি বাহুর ভূ-কেন্দ্রিক সম্পর্ক
ঘ. একটি প্রাচীন দার্শনিক ধারার নাম

উত্তর: খ

২২. জেরেমি বেনথাম কোন দেশের অধিবাসী ছিলেন? [৩৮তম BCS]

ক. জার্মানি
খ. ফ্রান্স
গ. মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ. যুক্তরাজ্য

উত্তর: ঘ. যুক্তরাজ্য

২৩. শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত তার অর্থ— [৩৮তম BCS]

ক. সব
খ. কিছুই না
গ. সার্বজনীন
ঘ. কিছু

উত্তর: খ. কিছুই না


🟥 বিগত BCS প্রশ্ন — অবশিষ্ট

২৪. একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলির মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি? [৩৭তম BCS]

ক. দায়িত্বশীলতা
খ. নৈতিকতা
গ. দক্ষতা
ঘ. সরলতা

উত্তর: খ. নৈতিকতা

২৫. সরকারি চাকরিতে সততার মাপকাঠি কী? [৩৭তম BCS]

ক. যথাসময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা
খ. দাপ্তরিক কাজে কোনো অবৈধ সুবিধা গ্রহণ না করা
গ. নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
ঘ. ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেকোনো নির্দেশ প্রতিপালন করা

উত্তর: গ

২৬. ‘সুবর্ণ মধ্যক’ হলো— [৩৬তম BCS]

ক. গাণিতিক মধ্যমান
খ. দুটি চরমপন্থার মধ্যবর্তী পথ
গ. সম্ভাব্য সব ধরনের কাজের মধ্যমান
ঘ. একটি দার্শনিক সম্প্রদায়ের নাম

উত্তর: খ

২৭. ‘Power: A New Social Analysis’ গ্রন্থটি কার লেখা? [৩৬তম BCS]

ক. ম্যাকিয়াভেলি
খ. হবস
গ. লক
ঘ. রাসেল

উত্তর: ঘ. রাসেল

২৮. ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে— [৩৮তম BCS]

ক. সুশাসনের শিক্ষা থেকে
খ. আইনের শিক্ষা থেকে
গ. মূল্যবোধের শিক্ষা থেকে
ঘ. কর্তব্যবোধ

উত্তর: গ

২৯. সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়? [৩৭তম BCS]

ক. বিশ্বস্ততা
খ. সৃজনশীলতা
গ. নিরপেক্ষতা
ঘ. জবাবদিহিতা

উত্তর: খ

৩০. একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো— [৩৬তম BCS]

ক. স্বাধীনতা
খ. ক্ষমতা
গ. কর্মদক্ষতা
ঘ. জনকল্যাণ

উত্তর: ঘ. জনকল্যাণ

৩১. মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে— [৩৬তম BCS]

ক. দুর্নীতি রোধ করা
খ. সামাজিক অবক্ষয় রোধ করা
গ. রাজনৈতিক অবক্ষয় রোধ করা
ঘ. সাংস্কৃতিক অবরোধ রক্ষা করা

উত্তর: খ. সামাজিক অবক্ষয় রোধ করা

৩২. ব্যক্তিগত মূল্যবোধ লালন করে— [৩৬তম BCS]

ক. সামাজিক মূল্যবোধকে
খ. গণতান্ত্রিক মূল্যবোধকে
গ. ব্যক্তিগত মূল্যবোধকে
ঘ. স্বাধীনতার মূল্যবোধকে

উত্তর: ক. সামাজিক মূল্যবোধকে

৩৩. প্রকৃত শিক্ষাই মানুষকে — অর্জনে সহায়তা করে। [২৪তম BCS]

ক. জ্ঞান
খ. মানসিকতা
গ. মনুষ্যত্ব
ঘ. মানবিকতা

উত্তর: গ. মনুষ্যত্ব

৩৪. নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী? [৩৫তম BCS]

ক. মানুষের আচরণের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান
খ. মানুষের জীবনের সফলতার দিকগুলো আলোচনা
গ. সমাজে বসবাসকারী মানুষের আচরণ ব্যাখ্যা
ঘ. সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন

উত্তর: ঘ

৩৫. মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়? [৩৫তম BCS]

ক. ঐচ্ছিক ক্রিয়া
খ. ইচ্ছা-নিরপেক্ষ ক্রিয়া
গ. অনৈচ্ছিক ক্রিয়া
ঘ. ক ও গ নামক ক্রিয়া

উত্তর: ক. ঐচ্ছিক ক্রিয়া

৩৬. মৌলিক দর্শনশাস্ত্র হিসেবে বিবেচনা করা হয় কোনটি? [ঢাবি ‘খ’ ইউনিট কলা অনুষদ–২০১৯]

ক. নীতিবিদ্যা
খ. মনোবিজ্ঞান
গ. ধর্মশাস্ত্র
ঘ. অধিবিদ্যা

উত্তর: ক. নীতিবিদ্যা

৩৭. সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে ‘স্বার্থের সংঘাত’ (Conflict of Interest)-এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে—

ক. সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে
খ. প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্বার্থ জড়িত থাকে
গ. সরকারি স্বার্থ জড়িত থাকে
ঘ. ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বার্থ জড়িত থাকে

উত্তর: ক

৩৮. সততা ও সাহস থাকলে যেকোনো প্রতিকূল পরিস্থিতি ...... মানুষের পক্ষে অসম্ভব নয়। [২০তম BCS]

ক. লঙ্ঘন করা
খ. ছিন্ন করা
গ. মোকাবিলা
ঘ. মূল উৎপাটন করা

উত্তর: গ. মোকাবিলা

 

⭐ PUBLIC FEEDBACK

এই lecture সম্পর্কে আপনার মতামত

Rating Summary 0.0 0 approved review

Login করার প্রয়োজন নেই। আপনার review আগে admin দেখে approve করলে সবার জন্য প্রকাশিত হবে।

Rating *
এখনও কোনো approved review নেই। আপনার মতামতটি প্রথম হতে পারে।