HomeJobsনরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২৬ -Narsingdi DC Office Job Circular 2026

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২৬ -Narsingdi DC Office Job Circular 2026

নন-গেজেটেড চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

Govt Job Circularনন-গেজেটেড চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি

👑 BCS Job Solution App

  • ✅ Job Update
  • ✅ Quiz & Exam Practice
  • ✅ Premium Content
  • ✅ Result & Progress
🚀 Open in App
📅প্রকাশিত01 Sep 2026
🏛️বিভাগGovt Job Circular
💼ধরননন-গেজেটেড চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
📄সার্কুলারDetails Available
Advertisement

নিয়োগ বিজ্ঞপ্তি / সার্কুলার

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২৬ -Narsingdi DC Office Job Circular 2026

চাকরির বিস্তারিত

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২৬ – এক নজরে

জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী কর্তৃক প্রকাশিত এই সাম্প্রতিক বিজ্ঞপ্তিটি শুধুমাত্র নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৯ আগস্ট ২০২৬ থেকে এবং চলবে ১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৪:০০ টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের teletalk-এর নির্ধারিত ওয়েবসাইট dcnarsingdi.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নামঃ জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী
বিজ্ঞপ্তি প্রকাশঃ ০৯ আগস্ট ২০২৬ (অফিসিয়াল ওয়েবসাইটে)
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ০১ টি
প্রকাশ সূত্রঃ দৈনিক সমকাল ও অফিসিয়াল ওয়েবসাইট
বেতন স্কেল/গ্রেডঃ  ১৩ এবং ১৬ তম 
ক্যাটাগরিঃ ০৫ টি
শূন্যপদঃ ১৩ জন
আবেদন করার মাধ্যমঃ অনলাইন (টেলিটক এর মাধ্যমে)
আবেদন শুরু করার তারিখঃ ১৯ আগস্ট ২০২৬, সকাল ১০:০০টা
আবেদনের শেষ তারিখঃ ১৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৪:০০টা
অফিসিয়াল ওয়েবসাইটঃ http://narsingdi.gov.bd/
আবেদন করার মাধ্যমঃ https://dcnarsingdi.teletalk.com.bd/

Narsingdi DC Office Job Circular 2026 এর পদের নাম, সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২৬ বিজ্ঞপ্তিতে যে ৫টি পদে জনবল নিয়োগ করা হবে, সেগুলোর বিস্তারিত নিচে উল্লেখ করা হলো।

১. কম্পিউটার অপারেটর

  • গ্রেড: ১৩
  • বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা
  • পদ সংখ্যা: ১ (একটি)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ।
  • ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলশুটিং এ দক্ষতা ও কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা থাকতে হবে।
  • কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

২. কম্পিউটার

  • গ্রেড: ১৬
  • বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
  • পদ সংখ্যা: ৪ (চারটি)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

  • কোনো স্বীকৃত শিক্ষাবোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
  • কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

৩. বেঞ্চ সহকারী

  • গ্রেড: ১৬
  • বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
  • পদ সংখ্যা: ২ (দুইটি)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

  • কোনো স্বীকৃত শিক্ষাবোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
  • কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

৪. হিসাব সহকারী

  • গ্রেড: ১৬
  • বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
  • পদ সংখ্যা: ৪ (চারটি)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

  • কোনো স্বীকৃত শিক্ষাবোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
  • কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

৫. সার্টিফিকেট সহকারী

  • গ্রেড: ১৬
  • বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
  • পদ সংখ্যা: ২ (দুইটি)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

  • কোনো স্বীকৃত শিক্ষাবোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
  • কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

Narsingdi DC Office Job Circular 2026 -

 


 



Narsingdi DC Office Job Circular 2026 এর বয়সসীমা

আবেদনকারীর বয়স ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের জন্য ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ বয়সসীমা প্রযোজ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

Narsingdi DC Office Job Circular 2026 – আবেদন ফি

অনলাইনে আবেদন সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে Teletalk প্রিপেইড সিমের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।

  • কম্পিউটার অপারেটর পদের জন্য: ২২৩/- টাকা
  • অন্যান্য পদের জন্য (কপিস্ট, বেঞ্চ সহকারী, হিসাব সহকারী, সার্টিফিকেট সহকারী): ১১২/- টাকা
  • অনগ্রসর জনগোষ্ঠীর প্রার্থীদের জন্য: ৫৬/- টাকা

উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে আবেদন সম্পূর্ণ হিসেবে বিবেচিত হবে না।

💡 আবেদনকারীর জন্য পরামর্শ

  • আবেদনের আগে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন।
  • শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও প্রয়োজনীয় কাগজপত্র মিলিয়ে নিন।
  • অনলাইন আবেদন করলে Submit-এর আগে সব তথ্য পুনরায় যাচাই করুন।
Advertisement